
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে নতুন একটি গ্রেপ্তারের ঘটনা সামনে এসেছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তদন্তকারীদের দাবি, তিনি হত্যাকাণ্ডে জড়িত দুই অভিযুক্ত ব্যক্তিকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মামলায় আগে গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের সময় ফিলিপ সাংমার নাম সামনে আসে। তাঁদের বয়ান অনুযায়ী, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয়ের ডালুপাড়া সীমান্তপথে তাঁরা ভারতে প্রবেশ করেন। সেই কাজে সহায়তা করেন ফিলিপ।
পরে গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ শান্তিপুর বাইপাস-সংলগ্ন একটি এলাকা থেকে সাংমাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি সীমান্ত এলাকায় দালাল হিসেবে কাজ করতেন এবং টাকার বিনিময়ে মানুষকে অবৈধভাবে সীমান্ত পার করাতেন।
পুলিশের দাবি, হাদি হত্যা মামলার দুই অভিযুক্ত ব্যক্তিকেও একইভাবে তিনি ভারতে ঢুকতে সাহায্য করেছিলেন।
তদন্তকারীরা আরও জানান, পুলিশের চাপ বাড়তে থাকায় ফিলিপ সাংমা নিজেও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। পরে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন।
গ্রেপ্তারের পর গত শুক্রবার সাংমাকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তদন্তকারীরা মনে করছেন, ফিলিপ সাংমার কাছ থেকে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত একটি চক্রের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

অস্ট্রেলিয়া সরকার বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নতুন নিয়ম আরোপের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে স্থানীয় সংবাদমাধ্যমকে এসব কোম্পানির অর্থ পরিশোধ করতে হবে—তা না হলে তাদের নতুন করের মুখে পড়তে হবে।
২ ঘণ্টা আগে
ভারতের নির্বাচনী ইতিহাস বলছে, অনেক ক্ষেত্রেই এ ধরনের বুথফেরত বা প্রাক্-নির্বাচনী জনমত জরিপ মেলে না। তবে মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে। সর্বশেষ ২০২১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৭৭টি আসন।
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি একটি সংকীর্ণ জলপথ, যা পারস্য উপসাগরকে উন্মুক্ত সাগরের সঙ্গে যুক্ত করেছে। এর উত্তরে ইরান ও দক্ষিণে ওমানের জলসীমা অবস্থিত। স্বাভাবিক সময়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবাহিত হয়।
৪ ঘণ্টা আগে
লন্ডনে ইহুদি সম্প্রদায়ের ওপর এক সহিংস হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় এক ব্যক্তি রাস্তায় ধাওয়া করে ইহুদিদের ওপর ছুরি হামলার চেষ্টা চালান বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা সংস্থা ‘শোমরিম’। সংস্থাটির সদস্যরা হামলাকারীকে আটক করার পর পুলিশের হাতে...
৫ ঘণ্টা আগে