অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। আজ শুক্রবার ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এসএস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’ মুক্তি পেল ভারতের প্রেক্ষাগৃহে। পরিচালক তাঁর অসাধারণ সৃষ্টির জন্য সুপরিচিত। এক কথায় বলতে গেলে, তিনি দর্শককে আসনে ধরে রাখার ক্ষমতা রাখেন। এস এস রাজামৌলিকে দক্ষিণী সিনেমার জাদুকর বললে ভুল হবে না।
এনডিটিভি জানায়, ‘আরআরআর’ সিনেমায় তারকা কাস্ট বাড়তি আকর্ষণ। যার মধ্যে রয়েছেন রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট ও অজয় দেবগনের মতো তারকা। এই সিনেমা মুক্তি পাওয়ার আগে থেকেই উন্মাদনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। মুক্তির জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শক। প্রেক্ষাগৃহগুলোতে উপচে পড়া ভিড় তারই প্রমাণ।
এস এস রাজামৌলি ও দক্ষিণী সিনেমার ভক্তদের ‘আরআরআর’ সম্পর্কে যে ১০টি বিষয় জানা উচিত—
১. ‘আরআরআর’ নাম শুনে অনেকেই এর পূর্ণ রূপ জানতে সার্চ ইঞ্জিনে ঢুঁ মারছেন হয়তো। ‘আরআরআর’-এর পূর্ণ রূপ হলো, ‘রাইজ, রোর, রিভল্ট’।
২. সিনেমার প্লট ১৯২০ সালের। দুই কিংবদন্তি মুক্তিযোদ্ধা-আল্লুরি সীতারামারাজু ও কোমারাম ভীমের ওপর ভিত্তি করে একটি ফিকশন গল্প।
৩. ‘আরআরআর’ হলো ভারতীয় সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা। বিগ বাজেটের সিনেমাটির শুধু নির্মাণ ব্যয় ৩৩৬ কোটি রুপি। শিল্পী-কলাকুশলীদের পারিশ্রমিক এর অন্তর্ভুক্ত নয়।
৪. এই প্রথমবার, জুনিয়র এনটিআর ও রাম চরণ একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছেন।
৫. আলিয়া ভাট এবং অজয় দেবগন এই ‘আরআরআর’ দিয়ে তেলেগু সিনেমায় ডেবিউ করলেন।
৬. অজয় দেবগন যদিও অতিথি চরিত্রে অভিনয় করেছেন, তবু তাঁকে এই সিনেমার ‘প্রাণ’ বলে উল্লেখ করেছেন নির্মাতা নিজেই।
৭. সিনেমায় আলিয়া ভাট সীতার ভূমিকায় অভিনয় করেছেন।
8. ১৮২ মিনিটের সিনেমা এটি। ভারতে ৪ হাজার স্ক্রিনে ‘আরআরআর’ দেখানো হবে বলে ধারণা করা হচ্ছে।
৯. তেলুগু ছাড়াও সিনেমাটি হিন্দি, কন্নড়, তামিল ও মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে।
১০. প্রাথমিকভাবে, ‘আরআরআর’ ৩০ জুলাই, ২০২০-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে প্রত্যাশা ছিল অনেকের।
২০১৮ সালের মার্চে ‘আরআরআর’ সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ তিন বছরের নির্মাণযজ্ঞ শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল বিগ বাজেটে নির্মিত সিনেমা ‘আরআরআর’।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৪ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৫ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৫ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৬ ঘণ্টা আগে