বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের এবারের আসরে দুটি পুরস্কার জিতেছে দক্ষিণের আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘আরআরআর’। গতকাল রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ফেয়ারমন্ট সেঞ্চুরি প্লাজা হোটেলে ‘২৮তম ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়েছে। সেখানে গত বছর মুক্তি পাওয়া চলচ্চিত্র পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’ সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ও সেরা গানের পুরস্কার জিতেছে।
আমেরিকান–কানাডিয়ান ক্রিটিকস চয়েজ অ্যাসোসিয়েশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা বড় পর্দা ও ছোট পর্দার কাজগুলোকে সম্মানিত করে। আর্জেন্টিনার চলচ্চিত্র ‘আর্জেন্টিনা–১৯৮৫’ এর সঙ্গে লড়াই করে পুরস্কারটি জিতে চলচ্চিত্রটি। এর আগে ‘গোল্ডেন গ্লোব পুরস্কারে’ এই চলচ্চিত্রের সঙ্গেই লড়াই করে হেরেছিল ‘আরআরআর’।
পুরস্কার গ্রহণ করে পরিচালক এসএস রাজামৌলি তাঁর জীবনে অবদান রাখা সকল নারীদের। মাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন ‘ধন্যবাদ জানাই আমার মাকে। স্কুল শিক্ষাকে প্রাধান্য না দিয়ে তিনি আমাকে কমিকস ও গল্পের বই পড়তে উৎসাহিত করেছিলেন।’
শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই প্রশংসাই ভেসেছে চলচ্চিত্রটি। এ বছরের প্রথমে এসেই অস্কারের পর সবচেয়ে সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব পুরস্কারে মৌলিক গান ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতে ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। এর ফলে ভারতীয় কোনো গান হিসেবে গোল্ডেন গ্লোবে পুরস্কার জিতে ইতিহাস করে চলচ্চিত্রটি। এবার গোল্ডেন গ্লোব জয়ের কয়েকদিন পর ‘আরআরআর’ আরও দুটি সম্মানজনক পুরস্কার চলচ্চিত্রটির সাফল্যে নতুন পালক যোগ করলো।
গত বছর মুক্তি পাওয়া আলোচিত ও ব্যবসাসফল দক্ষিণি চলচ্চিত্র ‘আরআরআর’ বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন এবং আলিয়া ভাট অভিনীত ছবিটি দর্শকের মন ছুঁয়ে গেছে। বিপুল প্রশংসা পেয়েছেন পরিচালক রাজামৌলিও।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১২ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৩ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৪ ঘণ্টা আগে