
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ৬১তম জন্মদিন ছিল গতকাল শনিবার। ঘরোয়া পরিবেশে উদ্যাপন করা হয় সেই জন্মদিন। বিশেষ এই দিনে আমিরের পাশে ছিলেন তাঁর বান্ধবী গৌরী স্প্রাট। শুধু কি তাই, সেখানে হাজির হন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আমির তাঁর জন্মদিনটি উদ্যাপন করেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে। সেই তালিকায় প্রথমেই ছিলেন বান্ধবী গৌরী স্প্রাট। ছেলে আজাদ রাও খানকে নিয়ে হাজির হয়েছিলেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। প্রথম স্ত্রী রীনা দত্ত হাজির হয়েছিলেন ছেলে জুনায়েদ খান ও ইরা খানকে নিয়ে।
আমিরের জন্মদিন উদ্যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। তিনিও স্ত্রী সাফা বেইগকে নিয়ে হাজির ছিলেন ওই অনুষ্ঠানে। ভিডিওর একপর্যায়ে দেখা যায়, আমির জন্মদিনের কেক কাটছেন, আর উপস্থিত অতিথিরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। একটু পর আমির ছেলে আজাদ ও মেয়ে ইরাকে কেক খাইয়ে দেন। এরপর বান্ধবী গৌরীর মুখে তুলে দেন কেকের একটি টুকরো।
অনুষ্ঠানের একাধিক ভিডিও এরই মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, আমির তাঁর বান্ধবী গৌরীকে নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন। একটু পর রীনা দত্ত ছেলে জুনায়েদ খানকে নিয়ে প্রস্থান করেন।
অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছাড়াও অভিনেতা ভিকি কৌশল, রিতেশ দেশমুখ হাজির ছিলেন। রিতেশের সঙ্গে এসেছিলেন তাঁর স্ত্রী জেনেলিয়া ডি’সুজা। চলচ্চিত্র প্রযোজক রিতেশ সিদ্ধাওয়ানিও এসেছিলেন জন্মদিনের শুভেচ্ছা জানাতে।
আগামী ১ মে মুক্তি পাবে আমিরের ছেলে জুনায়েদ খান অভিনীত সিনেমা ‘এক দিন’। এই চলচ্চিত্রে জুনায়েদের সঙ্গে অভিনয় করেছেন সাই পল্লবী। ছেলের ছবি বাজিমাত করাতে উঠেপড়ে লেগেছেন আমির খান। এ ছাড়া তিনি ‘লাহোর ১৯৪৭’ নামের একটি চলচ্চিত্রও প্রযোজনা করছেন। আগামী ১৩ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
১০ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
১০ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১৮ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
২০ ঘণ্টা আগে