
ইরানের পরমাণু স্থাপনাগুলো এখন কেবলই ধ্বংসস্তূপ এবং এই মুহূর্তে সেগুলো পুনরুদ্ধারের কোনো পরিকল্পনা তেহরানের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ সকালে (স্থানীয় সময়) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের বিষয়ে আগ্রহী দেশগুলোর সঙ্গে আলোচনা করতে ইরান প্রস্তুত।
হরমুজ প্রণালিতে ইরানি হামলার মুখে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে আরাঘচি বলেন, ‘যারা এই নৌপথ দিয়ে নিরাপদ যাতায়াতের বিষয়ে কথা বলতে চায়, তাদের জন্য ইরানের দরজা খোলা।’
তবে তিনি কোনো সুনির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে জানান, ইতিমধ্যে বেশ কিছু দেশ নিরাপদ যাতায়াতের বিষয়ে আলোচনার জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু অবকাঠামোর ব্যাপক ক্ষতির কথা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পরমাণু স্থাপনাগুলো এখন ধ্বংসস্তূপের নিচে। আপাতত এগুলো মেরামত বা পুনরুদ্ধারের কোনো কর্মসূচি বা পরিকল্পনা আমাদের নেই।’
আরাঘচি স্মরণ করিয়ে দেন, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল, তখন ইরান একটি ‘বড় ছাড়’ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তিনি বলেন, ‘আমরা আমাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব কমিয়ে সাধারণ মাত্রায় নিয়ে আসার প্রস্তাব দিয়েছিলাম। সেটি ছিল একটি বিশাল ছাড়। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতি সবকিছু বদলে দিয়েছে।’
তিনি বলেন, ‘এখন এই পরিস্থিতে আলোচনার টেবিলে বসার মতো কিছুই অবশিষ্ট নেই। সবকিছুই এখন ভবিষ্যতের ওপর নির্ভর করছে।’
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-ইসরায়েল অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের এই কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ইরানই বর্তমানে একমাত্র দেশ যারা প্রায় অস্ত্র তৈরির উপযোগী পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ২ হাজার ৫০০ কোটি ডলার। গতকাল বুধবার পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। যুদ্ধের প্রকৃত ব্যয়ের হিসাব নিয়ে এটিই প্রথম কোনো সরকারি তথ্য প্রকাশ।
১ ঘণ্টা আগে
প্যারিসভিত্তিক গণমাধ্যমবিষয়ক বেসরকারি সংস্থা রিপোর্টার্স সানস ফ্রন্টিয়ার্স (আরএসএফ) বা রিপোর্টার্স উইদাউট বর্ডারস প্রতিবছর বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার মাত্রা একটি সূচকের মাধ্যমে তুলে ধরে। তাদের এই ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স’ বা বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচক বলছে, বর্তমানে...
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র আরও কিছু দেশকে সঙ্গে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে। এই প্রণালিতে অবাধে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এই জোটের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নথির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে পুতিন ট্রাম্পকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে এর পরিণতি হবে ‘অনিবার্য ও ভয়াবহ ক্ষতিকর’। কেবল ইরান নয়, দেশটির প্রতিবেশী ও পুরো...
৬ ঘণ্টা আগে