
পাঁচ বছর ধরে চাচাতো বোনের সঙ্গে প্রেম, এক মাস আগে গোপনে বিয়ে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওমর ফারুক সৌরভ (২৪)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের ইউসুফ আলী আকন্দের ছেলে। ঈশ্বরগঞ্জে বাড়ি হলেও ঢাকার মতিঝিলে সপরিবারে থাকতেন। গুলশানের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছোট চাচা ইলিয়াস আলীর মেয়ে ইসরাত জাহান ইভার সঙ্গে পাঁচ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সৌরভের। বিষয়টি দীর্ঘদিন গোপন ছিল। গত ১২ মে সৌরভ ও ইভা গোপনে বিয়ে করেন। বিয়ের বিষয়টি ইভার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইলিয়াস আলী মেনে নিতে পারেনি। গত ১৬ মে কৌশলে ইভাকে কানাডায় পাঠিয়ে দেন। এতে সৌরভ হতাশ হয়ে পড়েন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে ইলিয়াস আলী তাঁর চাচাতো ভাই ইউসুফ আলী আকন্দকে বিভিন্নভাবে হুমকি দেন। গত সপ্তাহে ইউসূফ আলী আকন্দ গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে এসে চাচাতো ভাইয়ের সঙ্গে এ নিয়ে পরামর্শ করে সমাধানের আলোচনা করেন।
গত শনিবার ঢাকা থেকে ময়মনসিংহ আসেন সৌরভ। রোববারে আবার ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু শনিবার রাত থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন অনেক যোগাযোগ করেও তাঁর সন্ধান পায়নি।
এদিকে গতকাল রবিবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের সুতিয়া নদীর সেতুর নিচ থেকে উদ্ধার হওয়া লাগেজের ভেতরে চার টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথমে পরিচয় শনাক্ত না হলেও পরে সৌরভের বড় বোন ব্যাংকার আফরোজা মরদেহ দেখে শনাক্ত করেন।
সৌরভের বাবা ইউসুফ আলী আকন্দ বলেন, ‘আমার ছোট ভাইয়ের মেয়ে ইভার সঙ্গে প্রেম ছিল। তাঁরা দুজন পরিবারের অজান্তে বিয়েও করেছিল। আমরা তা মেনে নিইনি। কিন্তু ডেকে নিয়ে এভাবে হত্যা করবে, তা কল্পনা করতে পারিনি। আমি এর কঠিন বিচার চাই। কেন আদরের সন্তানকে টুকরো টুকরো করল?’
সৌরভের মা মাহমুদা আক্তার বলেন, ‘আপন চাচাই তাকে খুন করেছে। আমি এর বিচার চাই, ফাঁসি চাই।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।
ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘প্রেমঘটিত কারণে সৌরভকে হত্যা হরা হয়েছে বলে পরিবারের কাছ থেকে শোনা যাচ্ছে। সৌরভের চাচা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে খুঁজছি।’
আরও খবর পড়ুন:

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৩ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬