ময়মনসিংহের সুতিয়া নদীর ওপর নির্মিত সেতুর নিচ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। ওই খণ্ডিত মরদেহ ওমর ফারুক সৌরভ (২৪) নামে এক যুবকের। তিনি ঢাকার গুলশানের বেসরকারি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ওমর ফারুক ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের ইউসুফ আলী আকন্দের ছেলে।
পুলিশ বলছে, পারিবারিক বিরোধের জেরে সৌরভকে হত্যা করা হয়েছে।
এ আগে আজ রোববার সকালে সদর উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মনতলা ব্রিজের নিচে স্থানীয়রা একটি মরদেহের মাথা পলিথিনে মোড়ানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে একটি লাগেজ মুণ্ডু ছাড়া মরদেহ এবং খানিকটা দূরে পলিথিনে মোড়ানো মাথা উদ্ধার করে। লাশের পাশ থেকে একটি বালিশও উদ্ধার করা হয়।
আজ রোববার রাতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় এসে সৌরভের বাবা ইউসুফ আলী কান্না জড়িত কন্ঠে বলেন, ‘বাবা-মা মারা যাওয়ার পর ছোট ভাইকে সন্তানের মত লালন পালন করেছি। আজকে ছোট ভাই আমার সন্তানকে মেরেছে, আল্লাহ যেন তার বিচার করে। সৌরভ এবং ইভার মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল চার থেকে পাঁচ বছর ধরে। বিষয়টি আমরাও মেনে নেইনি। গত মাসের ১২ তারিখ সৌরভ এবং ইবা বিয়ে করে। ইবার বাবা তাকে গত ১৬ মে কানাডায় পাঠিয়ে দেয়। আর গতকাল ছেলে সৌরভকে ডেকে ময়মনসিংহে এনে পরিকল্পিতভাবে হত্যা করে তারা। আমি আমার একমাত্র ছেলে হত্যার বিচার চাই।’ এ সময় কান্নায় ভেঙে পড়েন সৌরভের মা ও বোন।
নিহতের চাচা রতন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সৌরভ তাঁর বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত। একটি বিশ্ববিদ্যালয়ে পড়ত। শনিবার রাতে সৌরভ ঢাকা থেকে ময়মনসিংহ আসে। সৌরভের বাবা ইউসুফ আলী আকন্দ ডাক বিভাগে চাকরি করে।’
তিনি আরও বলেন, ‘সৌরভ আমার ভাতিজি ইভাকে বিয়ে করে। সে বিয়ে মেনে নেয়নি ইভার বাবা ইলিয়াস আলী। পরে ইভাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এসব নিয়ে আমাদের পারিবারিক কিছুটা বিভেদ চলছিল। তবে সেই বিভেদ সৌরভকে খুন করার মতো না। সেখানে অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে সৌরভ হত্যার রহস্য উদ্ঘাটন হোক এবং দোষীরা শাস্তি পাক।’
সেতুর নিচে লাগেজে মুণ্ডুবিহীন মরদেহ, অদূরে পলিথিনে মোড়ানো মাথাসেতুর নিচে লাগেজে মুণ্ডুবিহীন মরদেহ, অদূরে পলিথিনে মোড়ানো মাথা
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিরোধে সৌরভকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে চার খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৩ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬