
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে কে এম মাহমুদুল হাসান (৪২) নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে ভাষানটেক থানায় কর্মরত ছিলেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রোববার বিকেলে মিরপুরের আলোক হাসপাতাল থেকে মাহমুদুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মিরপুরের ১৩ নম্বর সেকশনে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধায়।
পুলিশের প্রাথমিক ধারণা, মাহমুদুল হাসান আত্মহত্যা করেছেন। ওসি সাইফুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, বাসায় কেউ ছিল না এ সময় তিনি গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বাসায় ফিরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে আলোক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ সোমবার তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাঁদের হাসপাতালের সার্জিক্যাল ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সোমবার পুলিশি পাহারায় তাদের চিকিৎসা প্রদান করতে দেখা যায়।
৯ মিনিট আগে
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকাশ চন্দ্র সরকার নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল
১২ মিনিট আগে
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞা জারির এ নির্দেশ দেন।
১৪ মিনিট আগে
চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
১৫ মিনিট আগে