
ময়মনসিংহে সেতুর নিচের পড়ে থাকা লাগেজ থেকে মুণ্ডুবিহীন দেহ ও খানিকটা দূরে পলিথিনে মোড়ানো মাথা পাওয়া গেছে। আজ রোববার সকালে সদর উপজেলার মনতলা সেতুর নিচ থেকে দ্বিখণ্ডিত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি বলেন, ‘আজ সকালে স্থানীয়রা সেতুর নিচে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে খাদে পড়া থাকা লাগেজ থেকে মাথাছাড়া মরদেহ এবং খানিকটা দূরে পলিথিনে মোড়ানো মাথা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গতকাল শনিবার রাতে ঘাতকেরা তাঁকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। উদ্ধার হওয়া যুবকের বয়স ২৭-৩০ বছর হতে পারে। তাঁর পরিচয় নিশ্চিতে কাজ করছি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফয়জুর রহমান তুহিন বলেন, ‘মানুষের একটি মাথা পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। লোকটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে মরদেহের মুখ দেখে বোঝা গেছে সে এই এলাকার না। দূরে কোথাও থেকে হত্যা করে এখানে লাশ ফেলে গেছে হত্যাকারীরা।’

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৫ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬