
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছাড়া ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এসব ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন-সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে এবং ১৭ অক্টোবর (শনিবার) অফিস খোলা থাকবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। আজ সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এই আবেদন করে প্রসিকিউশন।
৪ মিনিট আগে
এশিয়ার দেশগুলোর সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশে টেকসই উন্নয়ন ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক। একই সঙ্গে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদারত্ব রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।
১২ মিনিট আগে
বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি ও লুটপাট বন্ধে বিমানের কার্গো হোল্ড থেকে লাগেজ বেল্ট পর্যন্ত পুরো যাত্রাপথ টার্মিনালের সিসিটিভি মনিটরে সরাসরি সম্প্রচার করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশ পাঠান।
৩১ মিনিট আগে
জয়নুল আবদিন ফারুক বলেন, প্রায় ১৬ বছর পর অনেক ত্যাগের বিনিময়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে কমিটি ও মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে।
১ ঘণ্টা আগে