আদালতের কাঠগড়ায় লোহার খাঁচায় ঢোকা অভিশপ্ত জীবনের একটি অংশ। জীবনে এই প্রথম লোহার খাঁচায় ঢুকলাম। আমাকে বিরক্ত করা হচ্ছে। আজ রোববার গ্রামীণ টেলিকমের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে আদালত থেকে বের হয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের এ কথা বলেন।
ড. ইউনুস বলেন, ‘অভিশাপের একটা বড় স্তরে পৌঁছে গেছি আমরা। যে কারণে লোহার খাঁচায় ঢুকতে হলো।’ তিনি বলেন, ‘এটা নতুন এক অভিজ্ঞতা। জীবনে এই প্রথম লোহার খাঁচায় ঢুকলাম। ভেবেছিলাম কেউ ছবি টবি তুলবে। এটা স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু আদালত কক্ষের ভেতরে কেউ ছবি তোলেনি।’
আদালতে সাড়ে ১০টার দিকে হাজির হন ড. ইউনুসসহ তাঁর সঙ্গী ও অন্যান্য আসামিরা। মামলা শুনানির জন্য বিচারকের সামনে নথি উপস্থাপন করার পর আদালত থেকে সবাইকে কাঠগড়ায় যেতে বলা হয়। তখন বলা হয়, ড. ইউনুস এজলাসে বসবেন। কিন্তু তিনিও অন্যদের সঙ্গে কাঠগড়ায় ঢুকে পড়েন। পরে অবশ্য আদালতের নির্দেশে সবাইকে কাঠগড়া থেকে নিচে নামিয়ে এজলাসের বেঞ্চে বসানো হয়।
গ্রামীণ ব্যাংক সম্প্রতি ড. ইউনুস ও তাঁর পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ দুদকে দায়ের করেছে সেই সম্পর্কে তিনি বলেন, ‘অভিযোগের কোনো ভিত্তি নেই। যে বিষয়টি মীমাংসা হয়ে গেছে সেই বিষয়টি নিয়ে আবার অভিযোগ দায়ের করা ভিত্তিহীন।’
তিনি বলেন, ‘আমাকে বিরক্ত করা হচ্ছে।’ ড. ইউনুস আরও বলেন, ‘আপনারা সবাই জানেন, বাংলাদেশ নোবেল প্রাইজ পেয়েছে দুটি। একটি ড. ইউনুস অন্যটি গ্রামীণ ব্যাংক। একজন নোবেল বিজয়ী আর একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের করেছে। পৃথিবীতে এমন কোনো নজির নেই যে একজন নোবেল বিজয়ী আর একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।’
ড. ইউনুস বলেন, ‘জীবনটা যে অভিশপ্ত এটাই তার বড় প্রমাণ।’ তিনি সাংবাদিকদের বলেন, তাকে অযথা হয়রানি করা হচ্ছে। সে সম্পর্কে লিখতে। তিনি মনে করেন, তথ্য প্রমাণ সঠিকভাবে সংগ্রহ করে সেটা জাতিকে জানানোর দায়িত্ব সবার।

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৪২ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে অভিযান চালায় পুলিশ।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
১ ঘণ্টা আগে