মাগুরার মহম্মদপুর উপজেলার একটি মাঠ থেকে আপন দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের সরিষা খেত থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুজন হলেন সবুজ মোল্লা (৩০) ও তাঁর ভাই হৃদয় মোল্লা (১৬)। তাঁরা পানিঘাটা গ্রামের মনজুর মোল্লার দুই ছেলে।
নিহতের বড় ভাই আবুল কালাম বলেন, ‘গতকাল রাতে সবুজ ও হৃদয়কে খুঁজতে বাড়িতে আসে ফারুক শিকদারের ছেলে আশিক, বিপ্লব ও আরেক প্রতিবেশী আসিফ। এরপর তাদের সঙ্গে চলে যায় তারা। পরে সকালে দুই ভাইয়ের গলাকাটা লাশ পাই। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই যুবককে আটক করেছে। আটক দুজন হলেন, মো. আসিফ (১৯) ও মো. বিপ্লব (২২)।
স্থানীয়রা জানান, সকালে শ্রমিকেরা মাঠে কাজ করতে গিয়ে দুজনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহত ব্যক্তিদের মধ্যে সবুজ মোল্লা কৃষিকাজ করতেন। আর তাঁর ছোট ভাই হৃদয় স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান বলেন, নিহত দুই ভাই গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন রাত থেকে তাঁদের খোঁজাখুঁজি করছিলেন। সকালে স্থানীয় লোকজন পানিঘাটা গ্রামের একটি মাঠে তাঁদের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁদের গলা কেটে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৭ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬