
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। গোলের পাশাপাশি অ্যাসিস্ট করে রেকর্ড বই তছনছ করছেন তিনি। তবে আর্জেন্টিনা ফাইনাল খেললে যুক্তরাষ্ট্রের ফুটবলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মেসি।
পুরোনো বা এবারের বিশ্বকাপের কোনো নিষেধাজ্ঞা নেই মেসির নামের সঙ্গে। আর্জেন্টিনা ফাইনালে উঠলে ১৯ জুলাই নিউইয়র্কে অবধারিতভাবেই খেলবেন তিনি। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের দুই সপ্তাহের মধ্যে হচ্ছে অলস্টার ম্যাচ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে ২৯ জুলাই মাঠে গড়াবে ম্যাচটি। যে ম্যাচের জন্য এবারও নির্বাচিত হয়েছেন মেসি। টানা দেড় মাসের বিশ্বকাপ খেলে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে অলস্টার ম্যাচে না-ও খেলতে পারেন তিনি।
যদি মেসি না খেলেন অলস্টার ম্যাচে, সে ক্ষেত্রে মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন। এমএলএসের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসার কারণ ছাড়া অলস্টার ম্যাচে না খেললে পরবর্তী লিগ ম্যাচে আপনাআপনি এক ম্যাচ নিষিদ্ধ হয়ে যাবেন।
এবারের এমএলএস অলস্টার দলে মেসির পাশাপাশি জায়গা পেয়েছেন তাঁর ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দি পল। জার্মান তারকা টমাস মুলার এবং দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিনেরও খেলার কথা রয়েছে মেসির সঙ্গে। এমএলএস অলস্টার একাদশের প্রতিপক্ষ হচ্ছে মেক্সিকোর লিগা এমএক্স অলস্টার দল।
এমন পরিস্থিতিতে অবশ্য এর আগেও পড়েছিলেন মেসি। গত মৌসুমে ক্লান্তির কারণে অলস্টার ম্যাচে খেলেননি মেসি ও তাঁর ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা। পরে এমএলএস কর্তৃপক্ষ তাঁদের দুজনকেই এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল।
কিলিয়ান এমবাপ্পে ৮ গোল করে চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে। লিওনেল মেসিও ৮ গোল করেছেন। কিন্তু মেসির অ্যাসিস্ট একটি। এমবাপ্পে করেছেন ৩ অ্যাসিস্ট। উসমান দেম্বেলে করেছেন ৫ গোল। এমনকি তাঁর একটি হ্যাটট্রিকও রয়েছে। ফ্রান্সের ১৬ গোলের ১১ গোল তো এমবাপ্পে-দেম্বেলে মিলে ভাগাভাগি করে নিয়েছেন। ক্লাব ফুটবলের দুর্দান্ত ফর্মটা তাঁরা ধরে রেখেছেন বিশ্বকাপেও।
ফ্রান্স গত রাতে ২-০ গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আজ লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন-বেলজিয়াম। আগামীকাল হবে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল। মায়ামিতে হবে এই ম্যাচ। আর পরশু কানসাস সিটিতে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড শেষ আটের ম্যাচ।

গোল করার লোক খুঁজতে গিয়ে রক্ষণভাগের এক খেলোয়াড়ের ওপরই ভরসা করতে হয়েছিল টমাস ডুলিকে। সান মারিনোর বিপক্ষে সেই পরীক্ষায় মন্দ করেননি বিশ্বনাথ ঘোষ। জয়সূচক গোলে সহায়তা করেছেন, গোলের সুযোগও তৈরি করেছেন একাধিকবার। কিন্তু আসিয়ান কাপ খেলতে যাওয়ার আগে সেই বিকল্পটিও হারিয়ে ফেলেছে বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ের চোটে
৮ মিনিট আগে
দুবাইয়ে গত পরশু নারী এশিয়া কাপ ফাইনালের গ্যালারিতে মহসিন নাকভির সঙ্গে পাশাপাশি বসে খেলা দেখেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা। হাসি-ঠাট্টায়ও মেতে উঠেছিলেন তাঁরা। কিন্তু ম্যাচ শেষেই বদলে গেল দৃশ্যপট। ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি। ছেলেদের মতো ভারতীয় নারী ক্রিকেট দলও পাকিস্তানের স্বরাষ্ট্
১৭ মিনিট আগে
দিল্লিতে গত পরশু আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। একই মাঠে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ভারত চাইবে আগেভাগেই সিরিজ নিশ্চিত করতে। আর সিরিজ জিততে আফগানিস্তানের এখন শেষ দুই টি-টোয়েন্টি জয়ের বিকল্প নেই। লা লিগায় রাতে রয়েছে রিয়াল
৪৩ মিনিট আগে
নিউজার্সিতে ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের ম্যাচটিই আর্জেন্টিনার সবশেষ কোনো ম্যাচ। লিওনেল মেসিরও আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ এটা। দুই মাসের অপেক্ষা শেষে অবশেষে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। এক সপ্তাহের ব্যবধানে তিনটি ম্যাচ খেলতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।
১ ঘণ্টা আগে