
পেনাল্টি মিস করেছিলেন। প্রথমার্ধজুড়ে বারবার আটকে গিয়েছিলেন ইয়াসিন বুনুর হাতে। বোস্টনের রাতটা যেন কিলিয়ান এমবাপ্পের জন্য হতাশার গল্পই হতে যাচ্ছিল। কিন্তু তারকাদের আলাদা করে চেনায় তাঁদের ফিরে আসার ক্ষমতা। দ্বিতীয়ার্ধে সেই চেনা রূপেই জ্বলে উঠলেন ফরাসি অধিনায়ক। নিজে গোল করলেন, আরেকটি গোল বানিয়ে দিলেন। ফ্রান্সকে ২–০ ব্যবধানে সেমিফাইনালে তুলে দেওয়ার পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইয়েও আবার উঠে এলেন সবার ওপরে।
মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এক গোল ও এক অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। তাতে চলতি বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। সমান ৮ গোল রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিরও। তবে অ্যাসিস্টের হিসাবে এগিয়ে আছেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের অ্যাসিস্ট এখন ৩টি, যেখানে মেসির রয়েছে ১টি।
সেই কারণেই গোল্ডেন বুটের দৌড়ে আপাতত সবার ওপরে আছেন এমবাপ্পে। মরক্কোর বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২০-এ নিয়ে গেছেন তিনি। একই সঙ্গে এবারের বিশ্বকাপে তাঁর অবদান এখন ১১ গোলে (৮ গোল ও ৩ অ্যাসিস্ট)। ১৯৭০ সালের পর প্রথম ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে অন্তত ১১টি গোলে সরাসরি অবদান রাখার কীর্তি গড়েছেন ফরাসি অধিনায়ক। ফ্রান্সের ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি ১০০ গোলে সরাসরি অবদান রেখেছেন।
এমবাপ্পের পাস থেকেই মরক্কোর বিপক্ষে দ্বিতীয় গোলটি করেন উসমান দেম্বেলে। ফলে দেম্বেলের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫-এ। ২০০২ বিশ্বকাপেে ব্রাজিলের রোনালদো (৮) ও রিভালদোর (৫) পর প্রথম দল হিসেবে একই আসরে একই দলের হয়ে অন্তত ৫টি করে গোল করলেন এমবাপ্পে (৮) ও দেম্বেলে (৫)।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং ধসের পর তোপের মুখে পড়েছেন বাবর আজম। দলের অধিনায়ক ও সেরা ব্যাটারকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। কঠিন সময়ে দলের জন্য পারফর্ম করতে না পারলে শুধু জনপ্রিয়তার জোরে মহান খেলোয়াড় হওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি।
১৩ মিনিট আগে
সিরিজে ফিরতে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের কোনো বিকল্প ছিল না পাকিস্তানের। কিন্তু বৃষ্টিবিঘ্নিত এই টেস্টে ইংল্যান্ডের কাছে বাজেভাবে হারল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। সিরিজ হারের পাশাপাশি এশিয়ার দলটি ক্রিকেটের রাজকীয় সংস্করণে এক বিব্রতকর রেকর্ডেও নাম লিখিয়েছে।
৪১ মিনিট আগে
এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। গ্রুপে প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। তিন দলের বিপক্ষেই লড়াইটা কঠিন হবে—তা স্বীকার করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। তবে এই কঠিন গ্রুপকেই দলের উন্নতির সুযোগ হিসেবে দেখছেন তিনি। এমনকি এশিয়ান গেমসে পদক জ
১ ঘণ্টা আগে
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে হুলিয়ান আলভারেসকে দলে ভেড়াতে শেষ মুহূর্তের চেষ্টা চালাচ্ছে আর্সেনাল। ইংল্যান্ডে যেতে অনাগ্রহী আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রাজি করাতে তাঁর প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে লন্ডনের ক্লাবটি।
১ ঘণ্টা আগে