
রাজধানীর খিলক্ষেত বাজারের সবজি ব্যবসায়ী মেছের আলীকে বিষাক্ত দ্রব্য খাইয়ে হত্যার অভিযোগে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা পাওয়া আসামি মো. রমজান আলী নেত্রকোনার পূর্বধলা থানার দিগজান গ্রামের মিয়া হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার ঢাকার দশম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ শহিদুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। এই মামলায় জামিন পেয়ে তিনি পলাতক হন। আদালত রায় উল্লেখ করেছেন আসামি গ্রেপ্তার হওয়ার পর তার সাজা কার্যকর হবে।
হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি নিহতকে বিষ খাওয়ানোর অপরাধে রমজান আলীকে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম এসব বিষয় নিশ্চিত করেন।
ঘটনার বিবরণে জানা যায়, রাজধানীর খিলক্ষেত বাজারের সবজি ব্যবসায়ী মেছের আলী ২০২৩ সালের ২০ মে রাত ১১টার দিকে খিলক্ষেতের বড় বরুয়ার বাসা থেকে বের হন। ওই রাতে তিনি বাসায় ফিরবেন না বলে জানিয়ে যান। তবে আর তিনি বাসায় ফেরেননি। তিন দিন পর ২৩মে আনুমানিক বিকেল ৪টার সময় খিলক্ষেত খানার বড় দরখাস্ত বোয়ালিয়া খাল সংলগ্ন আশিয়ান হাউজিং প্রজেক্টের বালুর চরে তাঁর মৃতদেহ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা বেগম প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন। ওই অপমৃত্যু মামলা তদন্ত করতে গিয়ে ঘটনাস্থলের আশপাশ থেকে বেশ কিছু আলামত উদ্ধার করেন তদন্ত কর্মকর্তা। এসব আলামত এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায় এটি একটি হত্যাকাণ্ড।
পরে মেছের আলীর স্ত্রী খাদিজা বেগম ৪ জুন খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার পর পুলিশ রমজান আলীকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তিতে জানা যায়, সবজি ব্যবসায়ী মেছের আলীর কাছে থাকা টাকা আত্মসাতের জন্য তাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়। পরে লাশ গুম করার জন্য বালুচরে ফেলে দেওয়া হয়।
তদন্ত শেষে ২০২৪ সালের ২৮ মার্চ খিলগাঁও থানা-পুলিশ আসামি রমজান আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত অভিযোগ গঠন করে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

অবৈধভাবে ইতালি যাবার পথে দালালদের ৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি সোহাগ মুন্সীর। আরও ২৭ লাখ টাকা দিতে দেরি হওয়ায় গুলি করে হত্যার পর গুম করা হয়েছে তার মরদেহ। এই খবর পেয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে টাকা ফেরতের আশ্বাস দিলে তাঁকে অবমুক্ত করা হয়। তবে অধ্যক্ষের দাবি, আর্থিকভাবে অসচ্ছল কিছু পরীক্ষার্থীর ব্যয় সমন্বয়ের উদ্দেশে অতিরিক্ত টাকা আদায়
১৩ মিনিট আগে
সিলেট নগরীর মীরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ সিএনজি অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বেতারের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ওসমানী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় একই নাম ও একই শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) ব্যবহার করে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে দুটি মাধ্যমিক বিদ্যালয়। এতে প্রশাসনিক জটিলতার পাশাপাশি বিপাকে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। একই পরিচয়ে দুটি প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় শিক্ষা কার্যক্রম, বোর্ডের তথ্য, সরকারি...
৩৩ মিনিট আগে