
রং মিস্ত্রীর কাজ করে আয় হতো সামান্যই। এই আয়ে পরিবার পরিজন নিয়ে সচ্ছলভাবে জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছিল। মাদারীপুরের রাজৈরের সোহাগ মুন্সী তাই জমি বিক্রি করে, ধার করে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন। হয়তো ভেবেছিলেন, একবার বিদেশে যেতে পারলে আর পেছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু পাচারকারীর খপ্পরে পড়ে এক বছরের মধ্যে বেঘোরে প্রাণ হারালেন। সেই সঙ্গে নিঃস্ব হলো পুরো পরিবার।
অবৈধভাবে ইতালি যাবার পথে দালালদের ৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি সোহাগ মুন্সীর। আরও ২৭ লাখ টাকা দিতে দেরি হওয়ায় গুলি করে হত্যার পর গুম করা হয়েছে তাঁর মরদেহ। এই খবর পেয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের আশরাফ আলী মুন্সীর ছেলে সোহাগ মুন্সী। স্থানীয় মানবপাচারকারী দালাল ময়না আক্তার ও জুলহাস সরদারের খপ্পরে পড়েন তিনি। চুক্তি অনুযায়ী তাঁদের হাতে ২২ লাখ টাকা তুলে দেন।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বাড়ি ছাড়েন সোহাগ মুন্সী। প্রথমে তাঁকে সৌদি আরব ও পরে লিবিয়ার ত্রিপলি নিয়ে বন্দী করে চালানো হয় অমানুষিক নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক ধাপে আরও ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। একপর্যায়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আরও দুই লাখ টাকা চান দালাল চক্র। পরে সোহাগকে ফেরত না পাঠিয়ে ২৩ জুলাই দাবি করা হয় আরও ২৭ লাখ টাকা। ২৪ জুলাই সকাল ৮টার মধ্যে টাকা দিতে বলেন। কিন্তু টাকা দিতে না পারায় সোহাগকে গুলি করে হত্যা করে মানবপাচারকারী মাফিয়ারা।
২৯ জুলাই দালালদের মাধ্যমেই সোহাগের মৃত্যুর খবর পান তাঁর পরিবার। এই খবরে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
নিহতের মা শাহিনুর বেগম বলেন, ‘জমি বেচে, ধার করে ৬০ লাখ টাকা দিয়েও আমার ছেলেরে বাঁচাতে পারলাম না। এখন আমার ছেলের লাশটা যেন একটু দেখতে পারি, সেই ব্যবস্থা করেন। দালালদের ফাঁসি দেন।’
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণ বলেন, ‘এ ঘটনায় বুধবার রাতেই নিহত সোহাগের মা শাহিনুর বেগম বাদী হয়ে রাজৈর থানায় একটি এজাহার দায়ের করেছেন। ইতিমধ্যে প্রধান আসামি জুলহাস সরদারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বাকি আসামিদের ধরতে চলছে অভিযান। তবে মূল হোতারা অধিকাংশই দেশের বাইরে থাকায় ধরা সম্ভব হচ্ছে না। আর যারা দেশে আছে, তাঁরা প্রতি মুহূর্তে স্থান পরিবর্তন করছে। যে কারণে তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না।’

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নে খালের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও জান্নাত (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচা-ভাতিজি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম দারিয়াকান্দা (কানাকড়িকান্দা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনা এক দিনে দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু। তবে মানুষের সহযোগিতা নিয়ে হাসপাতালটিকে সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সরকার কাজ করছে বলে জানান তিনি। এ লক্ষ্যে আইসিইউ
১০ মিনিট আগে
আখতার হোসেন বলেন, হবিগঞ্জে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের সহিংসতা বা অস্ত্রের মহড়া ছিল না। তারপরও পুলিশ ব্যারিকেড ও ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে নেতা-কর্মীদের অগ্রযাত্রা আটকে দেয়। অতীতে ফ্যাসিবাদী শাসনামলে যেভাবে বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করা হতো, ব
১৭ মিনিট আগে
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বলেন, ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। একই সঙ্গে ঘরের মালামাল তছনছ এবং স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে...
২০ মিনিট আগে