ইসলাম ধর্মের অন্যতম মৌলিক ভিত্তি হলো নামাজ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রতিটি মুসলিম নারী ও পুরুষের ওপর দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ বা অবশ্যপালনীয়।
কোনো ব্যক্তির ওপর নামাজ ফরজ হওয়ার জন্য প্রধানত তিনটি শর্ত একসঙ্গে পূর্ণ হতে হয়।
১. মুসলিম হওয়া: অমুসলিমের ওপর নামাজের ইসলামি বিধান প্রযোজ্য নয়।
২. বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া: নাবালেগ অবস্থায় কারও ওপর নামাজ ফরজ হয় না।
৩. সুস্থ মস্তিষ্কসম্পন্ন হওয়া: মানসিক ভারসাম্যহীন বা অপ্রকৃতিস্থ ব্যক্তির ওপর শরিয়তের বাধ্যবাধকতা নেই।
শরিয়তের দৃষ্টিতে বয়ঃসন্ধিতে উপনীত হওয়া বা বালেগ হওয়ার সুনির্দিষ্ট কিছু শারীরিক আলামত রয়েছে।
শারীরিক আলামত: ছেলেদের ক্ষেত্রে বীর্যপাত বা স্বপ্নদোষ এবং মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব (মাসিক) শুরু হওয়া বা গর্ভধারণের মাধ্যমে বালেগ হওয়ার প্রমাণ মেলে।
ন্যূনতম ও সর্বোচ্চ বয়সসীমা: সাধারণত ছেলেদের বালেগ হওয়ার সর্বনিম্ন বয়স ১২ বছর এবং মেয়েদের ৯ বছর।
শারীরিক গঠন বা আবহাওয়ার কারণে যদি নির্ধারিত বয়স পার হওয়ার পরও বালেগ হওয়ার কোনো বাহ্যিক আলামত দেখা না যায়, তবে চান্দ্র বর্ষপঞ্জি (হিজরি) হিসাবে ১৫ বছর বয়স পূর্ণ হলে ছেলে ও মেয়ে উভয়কেই শরিয়তের দৃষ্টিতে বালেগ বা প্রাপ্তবয়স্ক ধরে নেওয়া হবে। এর পর থেকে তাদের নামাজ-রোজা নিয়মিত আদায় করা ফরজ।
প্রাপ্তবয়স্ক হওয়ার পর হঠাৎ করে কোনো অভ্যাস গড়ে তোলা কঠিন। তাই রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন যেন সন্তানেরা বালেগ হওয়ার বহু আগে থেকেই নামাজের সঙ্গে পরিচিত ও অভ্যস্ত হতে পারে। সন্তানের বয়স যখন সাত বছর হবে, তখন থেকেই মা-বাবার দায়িত্ব হলো তাকে ভালোবেসে নামাজের আদেশ দেওয়া এবং নিয়মকানুন শেখানো।
নবী (সা.) বলেন, ‘তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হবে, তখন তাদের নামাজ আদায়ের নির্দেশ দাও।’ (সুনানে আবু দাউদ: ৪৯৫)
এ ছাড়া সন্তানের বয়স ১০ বছর পূর্ণ হওয়ার পরও যদি সে নামাজে অলসতা করে, তবে তাকে উপযুক্ত শাসনের মাধ্যমে নামাজে অভ্যস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৬ ঘণ্টা আগে
কওমি মাদ্রাসা নিয়ে অভিযোগ গ্রহণ, তথ্য-উপাত্ত সংগ্রহ, ফ্যাক্ট-চেক এবং তদারকি কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন এবং অভিযোগ গ্রহণের জন্য বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’।
১৫ ঘণ্টা আগে
আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম একটি হলো, তিনি মুসলিম উম্মাহকে তাঁর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ ও সালাম পাঠের মহান আমল দান করেছেন। এ আমল রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ বর্ষণ করেন এবং ফেরেশতাগণ
১ দিন আগে
মানুষ সৃষ্টির আগে মহান আল্লাহর সৃষ্টিজগতে ছিল ফেরেশতা ও জিন জাতি। সৃষ্টির সূচনালগ্ন থেকে ইবলিস থাকত ফেরেশতাদের সঙ্গে। একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করত। তবে সে আদল-ইনসাফ ও আনুগত্যের পরীক্ষায় ব্যর্থ হয়ে অভিশপ্ত হয়।
২ দিন আগে