
সিলেট নগরীর মীরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্লু বার্ড স্কুলের পাশেই বাংলাদেশ বেতারের সামনের সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে দুর্ঘটনাকবলিত অটোরিকশা করেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মুরাদ আহমদ নগরীর মাছিমপুরের বাসিন্দা ছিলেন। চাকরির কারণে পরিবার নিয়ে মীরের ময়দান এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে এসে পাঠদান করেন মুরাদ আহমদ। পরে বেতনের চেক পেয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত শিক্ষকের দুই কন্যা রয়েছে। তাদের একজন ব্লু বার্ড স্কুলেই অধ্যয়নরত।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, ‘মাত্র তিন মাস পর অবসরে যাওয়ার কথা ছিল তাঁর। হঠাৎ এমন মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে