
চাঁদপুরের শাহরাস্তিতে আলিম পরীক্ষার প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে অধ্যক্ষ মো. বেলাল হোসেনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে টাকা ফেরতের আশ্বাস দিয়ে অবমুক্ত হন অধ্যক্ষ।
জানা গেছে, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় সম্প্রতি আলিম পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। এর প্রতিবাদে আজ সকালে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা অধ্যক্ষ বেলাল হোসেনের পদত্যাগের দাবিতে তাঁকে কার্যালয়ে অবরুদ্ধ করেন। পরে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবমুক্ত করেন। এরপর অধ্যক্ষ বেলাল হোসেনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর কার্যালয়ে ডেকে নেন।
শিক্ষার্থীদের অভিযোগ, মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্রের জন্য নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। এ ছাড়া অধ্যক্ষ বেলাল হোসেন মাদ্রাসার বিভিন্ন তহবিলের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম করেছেন। তিনি শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ তাদের।
ইউএনও মনিরা খাতুন বলেন, জিজ্ঞাসাবাদে অধ্যক্ষ বেলাল হোসেন অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন। অতিরিক্ত টাকা ফেরত দিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে। চলমান আলিম পরীক্ষা শেষে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মো. বেলাল হোসেন বলেন, উপজেলার কয়েকটি মাদ্রাসার অধ্যক্ষদের মতামতের ভিত্তিতে অতিরিক্ত ২০০ টাকা করে নেওয়া হয়েছিল। সব শিক্ষার্থীর থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে।
অধ্যক্ষের দাবি, অনিয়মিত ও আর্থিকভাবে অসচ্ছল কিছু পরীক্ষার্থীর ব্যয় সমন্বয়ের উদ্দেশ্যে অতিরিক্ত টাকা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে আনা অন্য অভিযোগগুলো সত্য নয়।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোশ মিছিল করেছেন। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মিছিলে শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
১২ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে...
১৬ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সাব্বির মিয়া নামের এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর নানা। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক।
৩০ মিনিট আগে
যশোরের মনিরামপুরে শিয়াল মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মশিয়ার মোড়ল (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আম্রুঝুটা গ্রামে এই ঘটনা ঘটে। মশিয়ার মোড়ল ওই গ্রামের বাসিন্দা।
৩২ মিনিট আগে