আরেকটি হত্যা মামলায় দেশ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরিফ হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আরিফ হাসানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা প্রাইভেট কার চালক বাবুল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ।
গ্রেপ্তারের আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, আসামি আরিফ হাসান এই হত্যাকাণ্ড ও হামলার ঘটনাটি সংঘটিত করার জন্য ‘মূল অর্থ জোগানদাতা’ হিসেবে কাজ করেছেন এবং তাঁর সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহিংসতায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আদালতে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অপরদিকে, আরিফ হাসানের আইনজীবী তাহমিনা সুলতানা আদালতে গ্রেপ্তারের আবেদন নামঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি আদালতে বলেন, আরিফ হাসান প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। একই দিনে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি কীভাবে হামলায় অংশগ্রহণ করেছেন তা স্পষ্ট নয়।
আইনজীবী আরও বলেন, আরিফ হাসান হৃদ্রোগে আক্রান্ত। তাঁর হার্টে রিং পরানো আছে। মিথ্যা অভিযোগে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হলে তাঁর প্রতি অবিচার করা হবে। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ওই বছরের ১৮ জুলাই উত্তরা এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন প্রাইভেটকার চালক বাবুল। পরে চিকিৎসাধীন অবস্থায় উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় গত বছরের ২২ জুলাই বিমানবন্দর থানায় ভিকটিম বাবুলের স্ত্রী একটি হত্যা মামলা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১৭ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আরিফ হাসানকে আটক করা হয়। এরপর তাঁকে নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং দফায় দফায় রিমান্ডে দেওয়া হয়।

ভোলার মনপুরায় খালসংলগ্ন একটি স্লুইস গেটের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর মাদ্রাসাছাত্র মাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝেরঘাট (বেইজ্জার খাল)...
৮ মিনিট আগে
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় টঙ্গীর মরকুন এলাকায় গাজীপুর জেলা প্রশাসককের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
২৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মোহাম্মদ ফয়জল (৫৫) হত্যা মামলার প্রধান আসামি সজিব আহম্মেদ ওরফে সাদ্দামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে কুমিল্লা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে