চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজ আহমেদ (১৮) ও সদর উপজেলার মর্তুজাপুর গ্রামের তাহের আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২১)।
আহত আব্দুল কাদের (২৫) একই উপজেলার ডুগডুগি গ্রামের রহিদুল ইসলামের ছেলে। কয়েক মাস থেকে তারা সরোজগঞ্জ কমপ্যাক্ট ইন্সটিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট এ ট্রেনিং করছিলেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় একটি মোটরসাইকেলেযোগে বাড়ি ফিরছিলেন রাজ, মামুন ও কাদের। দুধপাতিলা গ্রামের অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন রাজ ও মামুন।
গুরুতর আহত হন আব্দুল কাদের। তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন স্থানীয় লোকজন ও দর্শনা ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক জগদীশ চন্দ্র বসু জানান, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয় আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাড়িটি। ঝালকাঠি শহরের রোনালসে সড়কের সেই বাসভবনটি দুই বছর ধরে পরিত্যক্ত। একসময় আওয়ামী রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ভবনটি এখন পরিণ
৩ ঘণ্টা আগে
যেদিকে চোখ যায়, পানি আর পানি। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি—সবখানেই জলাবদ্ধতার চিত্র। টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। বাড়ি থেকে রাস্তায় যাওয়া-আসা করতে হচ্ছে সাঁকো অথবা ডিঙিনৌকায়।
৪ ঘণ্টা আগে
নওগাঁর আত্রাইয়ের বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে খোলা জায়গায় ত্রিপল টানিয়ে পাঠদান চলছে। রোদ-বৃষ্টি আর কক্ষসংকটে পড়ালেখা করতে গিয়ে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা।
৪ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুর পৌরসভার আরসিসি ড্রেন নির্মাণকাজে অনিয়ম ও ধীর গতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েও কাজ শেষ করাতে পারছে না কর্তৃপক্ষ। সময়মতো কাজ শেষ না হওয়ায় অন্তত ১০০ পরিবার দুর্ভোগ পোহাচ্ছে।
৪ ঘণ্টা আগে