
বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (১৬ নভেম্বর) রাতে বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতা।
পুলিশ সূত্র বলছে, আরিফ হাসানকে বিমানবন্দর থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি এম তারিকুল কবীর অভিযোগ গঠন করেন।
৫ মিনিট আগে
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে অধিদপ্তরের ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
১২ মিনিট আগে
গত জুলাই মাসে ঢাকায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে ৯ হাজার ৩০৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮৯০টি ফৌজদারি এবং ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা রয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৯ মিনিট আগে
যশোরের মনিরামপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শান্ত ইসলাম (২০) নামে এক যুবককে পুলিশে দিয়েছেন তাঁর বাবা। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে গতকাল রোববার দিবাগত রাতে মনিরামপুর থানায় মামলা করেছেন। অভিযুক্ত শান্ত ইসলাম উপজেলার শ্যামকুড় ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে...
১ ঘণ্টা আগে