
ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার অভিযোগ করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস-সংশ্লিষ্ট সম্ভাব্য কার্যক্রম চলতে পারে। তাঁর দাবি, এর ফলে মধ্যপ্রাচ্যের বাইরে পর্যন্ত তথাকথিত ‘উগ্রবাদী প্রভাব’ বিস্তারের বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের তুলে ধরার পাকিস্তানি প্রচেষ্টা প্রসঙ্গে আজার বলেন, ‘ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং তাদের কূটনৈতিক অবস্থানকে সতর্ক দৃষ্টিতে দেখে।’ এই মন্তব্য এমন সময়ে এল যখন ইসলামাবাদ আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় নিজেদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।
রেউভেন বলেন, ‘কিছু দেশ মনে করে—শান্তি মানে এমন এক পরিস্থিতি তৈরি করা যেখানে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না।’ তাঁর মতে, শান্তি সম্পর্কে ইসরায়েলের ধারণা অঞ্চলের কিছু পক্ষের ধারণার থেকে মৌলিকভাবে ভিন্ন। তিনি আরও বলেন, পাকিস্তানই একমাত্র দেশ নয় যার উদ্দেশ্য নিয়ে ইসরায়েল প্রশ্ন তোলে; তিনি কাতারের ভূমিকাকেও সমালোচনা করেন।
রাষ্ট্রদূতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগটি ছিল হামাসকে ঘিরে। আজারের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে চালানো হামলার পর থেকে ইসরায়েল ‘পাকিস্তান ও বাংলাদেশে সম্ভাব্য হামাস-সম্পর্কিত কার্যক্রম পর্যবেক্ষণ করছে।’ তিনি স্বীকার করেন যে কিছু তথ্য প্রকাশ্যে পাওয়া উৎস থেকে এসেছে। তবে ইঙ্গিত দেন যে আরও কিছু কার্যক্রম থাকতে পারে যা জনসমক্ষে নেই। তিনি বলেন, ‘আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যক্রম পর্যবেক্ষণ করছি।’ তাঁর দাবি, তাঁর দাবি উগ্রবাদী সংগঠনগুলো ৭ অক্টোবরের হামলাকে অন্যান্য অঞ্চলে অপারেশনের মডেল হিসেবে দেখতে পারে। আজার সতর্ক করে বলেন, এ ধরনের বিকাশ পুরো অঞ্চলের সরকারগুলোর জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত এবং জানান যে ইসরায়েল তাদের উদ্বেগ ভারতের কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করেছে।
তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে এমন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও ব্রিফিংকে উৎসাহিত করেছেন, যারা উগ্রবাদী আন্দোলন পর্যবেক্ষণ করেন। তাঁর মতে, উগ্র নেটওয়ার্কের সম্ভাব্য বিস্তার একটি বৃহত্তর নিরাপত্তা চ্যালেঞ্জ। তাঁর এই মন্তব্য ভারতের দৃষ্টি আকর্ষণ করতে পারে, কারণ ভারত দীর্ঘদিন ধরেই সীমান্ত-পার সন্ত্রাসবাদ ও দক্ষিণ এশিয়ায় উগ্র সংগঠনের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।
আজার পাকিস্তান রাষ্ট্রযন্ত্রের কিছু অংশকে ইহুদিবিদ্বেষী (অ্যান্টি-সেমিটিক) বর্ণনা প্রচারের অভিযোগও করেন। পাকিস্তানি কর্মকর্তাদের কিছু মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের বক্তব্য ইসরায়েলের সঙ্গে কোনো অর্থবহ পরিবর্তনের সম্ভাবনাকেই দুর্বল করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে ইসলামাবাদের অবস্থান নিয়ে আস্থা কমায়।

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’
৬ ঘণ্টা আগে
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করেছেন—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক এবং ক্ষমতায় ফেরার পরিকল্পনায় যুক্ত...
৬ ঘণ্টা আগে
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত সাত সেনাসদস্য নিহত এবং আরও ১৩ জ
৭ ঘণ্টা আগে