
বিশ্বকাপের ‘এল’ গ্রুপের ম্যাচে শেষ মুহূর্তের গোলে নাটকীয় এক জয় তুলে নিয়েছে ঘানা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইয়েরেনচির করা একমাত্র গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দলটি।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি হলেও কোনো দলই জালের দেখা পায়নি। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও সমানতালে লড়াই চালিয়ে যায় ঘানা ও পানামা। এই অর্ধের নির্ধারিত সময়েও কোনো দল প্রতিপক্ষের ডেডলক ভাঙতে না পারায় ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পানামাকে স্তব্ধ করে দেয় ঘানা। থমাস আসানতের অ্যাসিস্ট থেকে জালে বল জড়ান ইয়েরেনচি। পরবর্তী ৭ মিনিটে গোল শোধে মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছে পানামা। তাদের কোনো চেষ্টায় সফল হয়নি।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আনন্দে মাঠে ছুটে যান ঘানার কোচ কার্লোস কুইরোজ। মাত্র গত এপ্রিলে দলের দায়িত্ব নেওয়া এই কোচের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ এক সাফল্য। গ্যালারিতেও দেখা যায় উচ্ছ্বাসের জোয়ার। সমর্থক, খেলোয়াড় এবং কোচিং স্টাফ—সবার মাঝেই ছিল উৎসবের আমেজ।
বিপরীত চিত্র পানামা দলে। ম্যাচ শেষ হতেই মাঠেই বসে পড়েন দলটির খেলোয়াড়রা। গ্যালারিতে একরাশ হতাশা দেখা যায় ভক্তদের চোখে মুখে। বিশ্বকাপে এবারও যে পয়েন্টের দেখা পাওয়া হলো না! দ্বিতীয়বারের মতো দ্য গ্রেটেস্ট শো অন আর্থে খেলছে পানামা। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়েছিল। সেবার গ্রুপ পর্বের সবকটি ম্যাচেই হেরে যায়। সেই চক্র থেকে বের হতে পারল না পানামা। তবে ঘানার কাছে এই হারটা একটু বেশিই পোড়াবে উত্তর আমেরিকার দলটিকে। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে গোল হজম করে সম্ভাব্য একটি পয়েন্ট হাতছাড়া করতে হলো পানামাকে।
নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২৪ জুন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ঘানা। একই দিন পানামা দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
২ ঘণ্টা আগে
‘ডি থ্রি ট্রফি’ নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ ড্রাফটের মাধ্যমে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকরা আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর বাতিল হয়ে যাওয়া পরিকল্পনার নথি চাওয়ায় উয়েফার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে ফিফা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে দেওয়া জবাবে ফিফা বলেছে, নথি পাওয়ার জন্য উয়েফার আইনি উদ্যোগ আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।
৩ ঘণ্টা আগে