
ভোলার মনপুরায় খালসংলগ্ন একটি স্লুইস গেটের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর মাদ্রাসাছাত্র মাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝেরঘাট (বেইজ্জার খাল) এলাকার স্লুইস গেট থেকে প্রায় ১০০ মিটার দূরে খালপাড়ের গাছের ঝোপে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে মনপুরা ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান পরিচালনা করেন। বিকেল থেকে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তারা তাকে খুঁজে পাননি।
জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে মাঝেরঘাট খালসংলগ্ন স্লুইস গেটের পানিতে তলিয়ে যায় মাহিন (১০) নামে ওই শিক্ষার্থী। তিনি মাঝেরঘাট নুরানী মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র এবং উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের মো. মামুনের ছেলে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার রাতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬-এর সদস্যরা। র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব।
৫ মিনিট আগে
‘সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত নয়। তরুণ নেতৃত্বের কাছ থেকে মানুষ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। জনগণ এখন বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ চায়। পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে এবং কারা দেশ পরিচালনা করবে...
২২ মিনিট আগে
মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার হয়ে আট দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম (৩৫)। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও এখনো...
২৫ মিনিট আগে
খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সির তেঁতুলতলা গ্রামের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাহাদুর মুন্সির বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে গুলিবর্ষণকারীরা রাস্তায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত...
২৮ মিনিট আগে