Ajker Patrika

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার
সজিব আহম্মেদ ওরফে সাদ্দাম। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মোহাম্মদ ফয়জল (৫৫) হত্যা মামলার প্রধান আসামি সজিব আহম্মেদ ওরফে সাদ্দামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে কুমিল্লা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সজিব আহাম্মেদ সোনারগাঁ উপজেলার মনারবাগ এলাকার ছগির আহম্মেদের ছেলে এবং উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত ‘এভারগ্রিন’ মাদক নিরাময় কেন্দ্রের মালিক।

জানা গেছে, গত ৪ জুন সোনারগাঁয়ের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার ‘এভারগ্রিন’ মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ফয়জুল মিয়াকে নির্মমভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। ওই নির্যাতনের ফলেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে মাদক নিরাময় কেন্দ্রের মালিক সজিবকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই সজিব এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ টিম অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য সোচ্চার ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অবশেষে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই তাকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত