চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের খননকাজে মাটিধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার দিবাগত রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন রাকিব ও তুষার। আহতরা হলেন সাগর ও এরশাদ।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, গভীর রাতে খননকাজ চলাকালে হঠাৎ মাটি ধসে পড়ে। এতে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। নিহত দুই শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) থেকে তিনি জেনেছেন, খননকাজের সময় মাটি চাপা পড়ে শ্রমিকেরা আহত হয়েছেন।
এ বিষয়ে প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

রাজধানীর শাহবাগ থানার মধ্যে বিনা উসকানিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় থানা চত্বরে এই হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। তবে পুলিশের বিরুদ্ধে এই হামলার সময় নীরব ভূমিকা পালনের
২৩ মিনিট আগে
পিরোজপুরের ভান্ডারিয়ায় এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া ওই শিক্ষার্থী চরম দুশ্চিন্তায় আছে।
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের বড়লেখায় ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী ও এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী দুই বোনকে ধর্ষণচেষ্টাকালে মিথুন দাস নামের (২৭) প্রতিবেশী এক যুবককে আটক করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এরপর ধর্ষণচেষ্টাকারী যুবকের বাবা, চাচা, ভাইসহ স্বজনেরা দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে....
৩৬ মিনিট আগে
ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মেয়ের আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানা চত্বরে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা। ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।
১ ঘণ্টা আগে