মৌলভীবাজারের বড়লেখায় ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী ও এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী দুই বোনকে ধর্ষণচেষ্টাকালে মিথুন দাস নামের (২৭) প্রতিবেশী এক যুবককে আটক করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এরপর ধর্ষণচেষ্টাকারী যুবকের বাবা, চাচা, ভাইসহ স্বজনেরা দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যায়।
বুধবার রাতে উপজেলার হাকালুকি হাওরপারের তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান গ্রামের বকুল দাসের বাড়িতে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে থানা-পুলিশ অভিযুক্ত মিথুন দাসের চাচা অরুণ চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৭টার দিকে বসতঘরের দরজা খোলা পেয়ে প্রতিবেশী মিথুন দাস ঢুকে এসএসসি পরীক্ষার্থীর (১৬) হাতে ধরে টানাহেঁচড়া করেন। আক্রমণের শিকার পরীক্ষার্থী ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর কবল থেকে ছুটে চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর মিথুন দাস ওই পরীক্ষার্থীর বড় বোন এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে (১৭) জাপটে ধরার চেষ্টা করেন। সে চিৎকারের চেষ্টা করলে মুখ ও গলা চেপে ধরেন। ধস্তাধস্তিতে তাঁর গলা ও মুখে জখম হয়। মা ও বাড়ির অন্য লোকজন চিৎকার শুনে তাঁকে উদ্ধার করে অভিযুক্তকে আটক করেন। আটকের খবর পেয়ে মিথুন দাসের বাবা, চাচা, ভাইসহ অন্য আত্মীয়স্বজন দা, লাঠিসোঁটা নিয়ে হামলা ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীদের বাবা ধর্ষণচেষ্টাকারী মিথুন দাস, তাঁর বাবা মাখন চন্দ্র দাস, ভাই টিপু চন্দ্র দাস, চাচা অরুণ চন্দ্র দাস ও চাচাতো ভাই অরুপ দাসকে আসামি করে থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ অরুণ দাসকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে