
পিরোজপুরের ভান্ডারিয়ায় এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া ওই শিক্ষার্থী চরম দুশ্চিন্তায় আছে।
অভিযোগকারী শিক্ষার্থী লামিয়া আক্তার উপজেলার কেশবলাল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
লামিয়া আক্তার জানায়, এমসিকিউ পরীক্ষা শুরু হওয়ার সময় প্রশ্নপত্রের সংকট দেখা দেয়। ফলে নির্ধারিত সময়ের প্রায় ৫ মিনিট পর তাকে একটি প্রশ্নপত্র দেওয়া হয়। এতে ৩০ মিনিটের নির্ধারিত সময়ের একটি উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়ে যায়। এরপর সে দ্রুত প্রশ্নের উত্তর দিয়ে পরীক্ষা সম্পন্ন করে।
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনার সময় লামিয়া জানতে পারে, সবার কাছেই প্রশ্নপত্রটি অত্যন্ত কঠিন মনে হয়েছে। কিন্তু সে নিজের পরীক্ষা ভালো হয়েছে বলে জানালে সন্দেহের সৃষ্টি হয়। পরে সহপাঠীদের প্রশ্নপত্রের সঙ্গে নিজের প্রশ্ন মিলিয়ে দেখতে গিয়ে বিস্মিত হয়। তখন সে বুঝতে পারে তাকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রসচিব আমিরুল ইসলাম বলেন, এমন ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। কেন্দ্রের পক্ষ থেকে নির্ধারিত নিয়ম মেনেই যথাযথভাবে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। পরীক্ষার সার্বিক কার্যক্রমও সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা হয়েছে।
ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি এখনো তাঁর জানা নেই। অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, ‘বিষয়টি এইমাত্র আপনার কাছে জানতে পেরেছি। অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় ডেমলা ফিলিং স্টেশনে ছেলের মোটরসাইকেলে পেট্রল সংগ্রহ করতে মাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে তীব্র রোদ উপেক্ষা করে মাকে দাঁড়িয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মোটরসাইকেলচালকের নাম সাগর বৈদ্য।
৩১ মিনিট আগে
বরিশালের মুলাদীতে পারভেজ হাওলাদার (৩৫) নামের এক যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাজিরচর গ্রামের একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
৩৯ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অন্যতম ভরসা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র। তবে আজ তা কার্যত অচল। ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রের তিনটি ইউনিটই এখন বন্ধ।
৪৩ মিনিট আগে
রাজধানীর শাহবাগ থানার ভেতরে খবর সংগ্রহ করতে গিয়ে ধাক্কা–ধাক্কির শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। বৃহস্পতিবার সন্ধ্যায় থানা চত্বরে অন্তত ১০ জন সাংবাদিক এই পরিস্থিতির শিকার হন। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য।
২ ঘণ্টা আগে