
ফরিদপুর ও শেরপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামকে ফরিদপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
অন্যদিকে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

লোকোমাস্টার (এলএম) গ্রেড-২ পদোন্নতি না দিয়ে চুক্তিভিত্তিক লোকোমাস্টার নিয়োগ দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে রানিং স্টাফদের কর্মসূচিতে অন্তত ৯টি ট্রেন বিলম্বিত হয়েছে। বিভিন্ন স্টেশনে ট্রেন থামিয়ে বিক্ষোভ করার কারণে যাত্রী দুর্ভোগের সৃষ্টি হয়।
১ মিনিট আগে
মাথায় গুলির ক্ষত। শরীরের বিভিন্ন স্থানে ৩৬টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন। জুলাই আন্দোলনের মাঠে গুরুতর আহত অবস্থায় মাথার রক্ত বন্ধ করতে যে জাতীয় পতাকা বেঁধেছিলেন, সেই পতাকা রক্তে ভিজে গিয়েছিল। সেই রক্তমাখা পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শেখ আজিজুর রহমান। এ সময় প্রধানমন্ত্রী তাঁর
২৮ মিনিট আগে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, দেশে প্রায় তিন হাজার রিক্রুটিং লাইসেন্সধারী প্রতিষ্ঠানের বড় একটি অংশ বিভিন্ন অনিয়মে জড়িত। নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করলে চার থেকে পাঁচ শটির বেশি এজেন্সি টিকবে না। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নজরদারি...
১ ঘণ্টা আগে
উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়।
১ ঘণ্টা আগে