
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া সমন্বয় করল সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এবং আন্তজেলা বাসের ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রী এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহানগরে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫৩ পয়সা এবং আন্তজেলার বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
এ ছাড়া ডিটিসিএ এরিয়ার ক্ষেত্রে ২ টাকা ৩২ পয়সা ছিল, যা ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। আর সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা থাকবে।
শেখ রবিউল আলম বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকার দীর্ঘ সময় জ্বালানির দাম না বাড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ডিজেলে প্রতি লিটারে প্রায় ১৫ টাকা বাড়াতে হয়েছে। এর প্রভাব পড়ে পরিবহন খাতে। ফলে ভাড়া সমন্বয়ের দাবি ওঠে। এ বিষয়ে পরিবহনের মালিক, সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং ভোক্তা প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেখ রবিউল আলম আরও বলেন, ‘পরিবহনমালিকদের পক্ষ থেকে শুরুতে প্রতি কিলোমিটারে প্রায় ২৮ পয়সা ভাড়া বাড়ানোর দাবি ছিল। পরে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে তা ২২ পয়সায় নেমে আসে। তবে সরকার জনস্বার্থ বিবেচনায় শেষ পর্যন্ত ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।’
মন্ত্রী বলেন, ভাড়া নির্ধারণে একটি পূর্বনির্ধারিত সূত্র রয়েছে। জ্বালানির দাম বাড়া বা কমার সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় করা হবে। এ জন্য নতুন করে প্রতিবার বৈঠকের প্রয়োজন হবে না; বিআরটিএ প্রজ্ঞাপন জারি করে নির্ধারিত সূত্র অনুযায়ী ভাড়া সমন্বয় করবে।
রেলভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি সরকারের বিবেচনায় নেই। লঞ্চের ভাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার রাতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক ঘণ্টা আগে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। ওনার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলে কৃষি ভবনসহ দেশের বিভিন্ন কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে রাজধানীতে বিএডিসির প্রধান
৫ ঘণ্টা আগে
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত
৬ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের পে স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই। তিনি বলেন, দীর্ঘদিন নতুন পে স্কেল না হলেও ইনক্রিমেন্ট পেতে পেতে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতিমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে।
৬ ঘণ্টা আগে