সারা দেশময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহধোবাউড়া
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।


সিন্ডিকেটে ধান ক্রয় ক্ষতিগ্রস্ত কৃষকেরা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট সরকারি খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে কৃষকদের পরিবর্তে সিন্ডিকেট থেকে ধান কেনার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন অনলাইনে নিবন্ধন করেও ধান বিক্রি করতে না পারা প্রান্তিক কৃষকেরা।

ধোবাউড়ায় দুই শিশুসহ ৯ জনকে সীমান্তে পুশ ইন করল বিএসএফ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া কড়ইগড়া সীমান্ত দিয়ে দুই শিশুসহ নয়জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তৃষ্ণা মেটাতে ঝিরি ও ছড়াই ভরসা তাদের
পাহাড়ি ঝিরি ও ছড়ায় বালু সরিয়ে গর্ত থেকে পানি তুলছিলেন জোসনা বেগম (৪০)। জিজ্ঞেস করতেই আক্ষেপ নিয়ে বললেন, ‘আমগো দুঃখ দেহার তো কেউ নাই। কতজন কত কথাই তো কইলো। কত ফডো (ছবি) তুইল্লা নিল, কেউ আর ভালা (বিশুদ্ধ) পানির ব্যবস্থা কইরা দিবার পাইলো না। এই পানি খাইয়া বাঁইচা আছি। আপনারা পারবেন এমন পানি খাইবার?’












