ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তির তিন বছর পর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো ঘোষণা করা হয়েছে হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক কমিটি।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরে গতকাল বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি প্রকাশের পর আনন্দ মিছিল করেন উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হালুয়াঘাট উপজেলা বিএনপির ১১৭ সদস্যের আহ্বায়ক কমিটিতে মো. আসলাম মিয়া বাবুলকে আহ্বায়ক ও আবুল হাসনাত বদরুল কবিরকে সদস্যসচিব করা হয়েছে। সেই সঙ্গে মো. আরফান আলী, সালমান ওমর রুবেল, আমজাদ আলী, মো. আলী আশরাফ, মো. কাজীম উদ্দিন, মো. আবদুল হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, শফিকুর রহমান, সাবজাল হোসেন খান, মোনায়েম হোসেন খান, খোকন তালুকদার, মোজাম্মেল হক খান, আজিজুল আহসান ও সাজ্জাদ হোসেন খান হিরাকে যুগ্ম আহ্বায়ক এবং ১০১ জনকে সদস্য করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আহ্বায়ক আসলাম মিয়া বলেন, ‘আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। সবার কাছে দোয়া চাই।’
এদিকে হালুয়াঘাট পৌর বিএনপির ৯৪ সদস্যের আহ্বায়ক কমিটিতে হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ আহ্বায়ক এবং মো. আবদুল আজিজ খান সদস্যসচিবের পদ পেয়েছেন। আর মো. আলমগীর কবির বিপ্লব, মো. সুলতান মহিউদ্দিন, মো. হাবিবুর রহমান, মো. হুমায়ুন কবির, ইসাক আলী, ইমাম উদ্দিন আহমেদ ইমাম, মনিরুজ্জামান স্বাধীন, শামছুল আলম সামস, মো. সিদ্দিক হোসেন মোল্লা, হামিদুর রহমান, তাজিকুল ইসলাম, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোকলেছুর রহমান, দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মো. আলী সাবরী মনি, মো. মশিউর রহমান ও নূরে আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক এবং ৭৪ জন সদস্য হয়েছেন।
এ ছাড়া ১০১ সদস্যের ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে জি এম আজাহারুল ইসলাম কাজল আহ্বায়ক ও আনিসুর রহমান মানিক সদস্যসচিব হয়েছেন। পাশাপাশি মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, হাবিবুর রহমান হাবিব, মো. মাহাবুবল আলম বাবুল, আ. ওয়াহেদ তালুকদার, মো. কসিম বিশ্বাস, আব্দুল কদ্দুস, আবুল হাসিম, নজরুল ইসলাম দুলাল, মো. গাজীউর রহমান, হুমায়ুন কবির সরকার, জাকিরুল ইসলাম টুটুন, সোলায়মান সরকার, আ. মমিন শাহীন, আবদুল শহীদ মিয়া, মঞ্জুরুল হক মঞ্জু ও মেজবা উদ্দিন সরকার মামুনকে যুগ্ম আহ্বায়ক এবং ৮২ জনকে সদস্য করা হয়েছে।
এ বিষয়ে সদস্যসচিব আনিছুর বলেন, ‘আমাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তা জাতীয় সংসদ নির্বাচনের আগেই কাটিয়ে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করায় আমাদের মুখ্য উদ্দেশ্য।’
সার্বিক বিষয়ে যোগাযোগ করা হলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার জানান, তাঁদের মোট ১২টি ইউনিট রয়েছে। গৌরীপুর ব্যতীত সব ইউনিটে কমিটি দিয়েছেন। এতে নেতা-কর্মীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। বাকি দুটি ইউনিটে দ্রুত সময়ের মধ্যে কমিটি দেওয়া হবে।

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৫ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৫ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৬ ঘণ্টা আগে