
ময়মনসিংহের ধোবাউড়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহাব্বত আলী (৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার বাঘবেড় ইউনিয়ন সানন্দখিলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর মা জানান, আজ সকালে তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন অভিযুক্ত মহাব্বত আলীসহ নজরুল ও গণিকে। এ সময় মেয়ে বাড়িতে ছিল। কিছুক্ষণ পর তিনি কাজে ব্যস্ত হয়ে পড়েন।
দীর্ঘ সময় পর মেয়েকে দেখতে না পেয়ে ভুক্তভোগীর মা আশপাশে খুঁজতে থাকেন। এ সময় তাঁর মনে হয়, মেয়ের সঙ্গে নজরুল আর মহাব্বতকে কথা বলতে দেখেছিলেন। সন্দেহ হওয়ায় তিনি পাশের আছিয়া খাতুনের বাড়ি যান। এ সময় আছিয়া খাতুন তাঁর মেয়েকে দেখেননি বলে জানান।
সেখান থেকে চলে আসার সময় হঠাৎ আছিয়া খাতুনকে ঘরের দরজায় ধাক্কা দিতে দেখে সন্দেহ হয় তাঁর। পরে তিনি ঘরের পেছন দিয়ে আবার সামনে এলে দরজার তালা ঝুলতে দেখেন। এ সময় আছিয়া খাতুন তালা খুলে দিতেই নজরুল ও গণি ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যান।
ভুক্তভোগীর মা আরও বলেন, ‘আমার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী। ওরা এর আগেও মেয়েকে ধর্ষণ করেছিল। কিন্তু প্রমাণের অভাবে কিছু বলতে পারি নাই। আজ সন্দেহ হলে আমি ছুটে যাই ঘরে। গিয়ে দেখি, মেয়ে পড়ে আছে। খাটের নিচে মহাব্বত লুকিয়ে রয়েছে। আমি চিৎকার করতে থাকি। পরে এলাকার লোকজন জড়ো হলে খাটের নিচ থেকে মহাব্বত আলীকে বের করেন। তাকে আটকে রেখে পুলিশে খবর দেন এলাকার লোকজন।
‘এ সময় ঘরের ভেতরে তিনটি ডিম ও কিছু টাকা পাওয়া যায়। মেয়েকে জিজ্ঞেস করে জানতে পারি, তাঁরা ডিম ও টাকার প্রলোভনে ঘরের ভেতর নিয়ে খারাপ কাজ করে। আমি মামলা দেব। ওদের উপযুক্ত বিচার চাই।’
ভুক্তভোগী বলেন, ‘আমার হাতে ডিম আর টাকা দিয়ে একটা ঘরে নিয়ে যায় নজরুল, গণি আর মহাব্বত। পরে তারা আমার সঙ্গে খারাপ কাজ করে।’
এ বিষয়ে স্থানীয় বাঘবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেজবা উদ্দিন সরকার মামুন বলেন, ‘মেয়েটির বয়স অল্প। দুঃখজনক একটি ঘটনা। ধোবাউড়ায় একটা কাজে ব্যস্ত ছিলাম। এ ঘটনা আমি শুনেছি।’
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ওই কিশোরীকে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৫ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৫ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৬ ঘণ্টা আগে