ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে চোলাই মদ বিক্রি করতে আসা কার্তিক মনি ঋষি (৩৮) নামে এক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের পাটগুদাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়।


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুতের দায়ে এক খুচরা সার বিক্রেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অপর এক সার ব্যবসায়ীকেও অর্থদণ্ড করা হয়েছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিফাত জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচারণার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ধানবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বিকেলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ‘এমকে সুপার’ পরিবহনের একটি বাস গো-হাঁটা মোড়ে ধানবোঝাই একটি ট্রলিতে ধাক্কা দেয়।