
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আজ মঙ্গলবার হালুয়াঘাট ও ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোনের মালিকেরা।
এ সময় জানানো হয় থানায় জিডি (সাধারণ ডায়েরি) করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে।
ভুক্তভোগী অনেকেই ধারণা করেছিলেন হয়তো আর খুঁজে পাবে না শখের কেনা প্রিয় মোবাইল ফোনটি। কিন্তু পুলিশের পদক্ষেপে ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন।
উপজেলার ঘোষবের এলাকার জাকিয়া সুলতানা বলেন, ‘আমি রান্নাঘরে ছিলাম। ঘরে এসে দেখি মোবাইলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি, কিছুদিন পরে থানায় জিডি করেছিলাম এখন আমি মোবাইলটি পাইয়া অনেক আনন্দ লাগছে।’
গাতী গ্রামের শামসুল ইসলাম বলেন, ‘আমার পুত্রবধূ মোবাইলটা চার্জে দিয়ে বাড়ির বাইরে গিয়েছিল, ঘরে এসে দেখে মোবাইল হারিয়ে গেছে, আজ মোবাইল পেয়ে ভালো লাগছে।’
হালুয়াঘাট সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট ধোবাউড়া সার্কেল সাগর সরকার বলেন, মোবাইল ফোন হারিয়ে দুই উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা জিডি করেছিলেন হালুয়াঘাট ও ধোবাউড়া থানায়। পুলিশের সাইবার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের আইএমই নম্বর শনাক্ত করে অভিযান পরিচালনা করে।
তিনি আরও বলেন, গাজীপুর, মাওনা, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য হবে ১০ দশ লাখ। মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দে দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। কিন্তু কার্যক্রম শুরু করার প্রশাসনিক অনুমতি না থাকায় অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগ হয়নি। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কেন্দ্রটির বিভিন্ন আসবাব।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে গুমানী নদীর সেতুর মাপজোক, মাটি পরীক্ষা সম্পন্ন হলেও নকশার জটিলতায় নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। ফলে তিনটি ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ খেয়ায় রশি টেনে নদী পারাপার হচ্ছে। এতে করে তারা দুর্ভোগের শিকার হচ্ছে।
২ ঘণ্টা আগে
রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতেরা জীবিকার তাগিদে সৌদি আরবে ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন।
৪ ঘণ্টা আগে
নিহত স্বপ্না খাতুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায়। তাঁর পিতার নাম আলকাছ শিপরা। তাঁর স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সানকিপাড়া এলাকায়। নিহত স্বপ্না মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তার স্বামী রুবেল বেকার ছিলেন।
৪ ঘণ্টা আগে