জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ময়মনসিংহের ফুলপুরের কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়া এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুন।


ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় অবস্থিত মেসার্স পপি ট্রেডার্স পেট্রলপাম্পে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম শেষ করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফিরছিলেন। পথে বালিয়া মোড়ে শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হয় কমপক্ষে ১৫ জন।

ময়মনসিংহের ফুলপুরে বিজয় দিবস উদ্যাপনে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ থেকে মুছে ফেলা হয়েছে জুলাই আন্দোলনের গ্রাফিতি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন বৈষমবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।