ময়মনসিংহের মুক্তাগাছায় মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালানোর পর রোববার ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।


ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রপাতে এএসএম খালেকুল আজাদ (৫৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌয়ারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা ৩ হাজার টাকা চাওয়ায় শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বকুল মুন্সি নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) বিকেলে মুক্তাগাছা-মধুপুরের সীমান্তবর্তী মুক্তাগাছার রসুলপুর বাজারে এই ঘটনা ঘটে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র মেরামতের জন্য ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ দেওয়া হয় প্রায় ৩৭ লাখ টাকা। সেই টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র ও উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিতা নন্দীর বিরুদ্ধে।