Ajker Patrika

ময়মনসিংহে বাঁশঝাড় থেকে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বাঁশঝাড় থেকে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বীর মুক্তিযোদ্ধা শেখ হোসেন আলী ওরফে হোসেন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় শেখ হোসেন আলী ওরফে হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দর্শা মন্তনী এলাকায় নিজ বাড়ির পাশে একটি বাঁশঝাড়ের ভেতরে জিগা গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাঁশঝাড়ের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেদের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ছিল বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীর। তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যার শিকার হয়েছেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত