টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসক শরীফা হক দায়িত্ব গ্রহণ করেছেন। আজ আজ বৃহস্পতিবার বিদায়ী প্রশাসক মো. কায়ছারুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। শরীফা হক ২৫ তম বিসিএস এর মাধ্যমে জনপ্রশাসনে যুক্ত হন।
জেলার ৫৪ বছরের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হলেন শরীফা হক। এর আগে তিনি সেতু বিভাগের উপসচিব ছিলেন। সম্প্রতি তাঁকে নীলফামারীর জেলা প্রশাসক পদে বদলি করা হয়। ওই জেলায় যোগদানের আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইব্রাহীম রাষ্ট্রপতির আদেশক্রমে ১১ সেপ্টেম্বর এক আদেশে তাকে টাঙ্গাইলে বদলি করা হয়।
শরীফা হক এক বার্তায় বলেন, জেলা প্রশাসক হিসেবে টাঙ্গাইলে দায়িত্ব পালন আমার জন্য বিশেষ সম্মানের। আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূতিকাগার, তারও আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক ফকির সন্ন্যাসী বিদ্রোহের অংশ হয়ে ওঠা, লোকসংস্কৃতি আর ঐতিহ্যের অনন্য উদাহরণ এই টাঙ্গাইল।
ধনবাড়ি থেকে শুরু করে নাগরপুর পর্যন্ত জেলার পথে–প্রান্তরে বিস্তৃত হয়ে রয়েছে আমাদের পূর্ব পুরুষগণের অসমসাহসী গৌরবময় বীরত্বগাথা, ছড়িয়ে রয়েছে প্রাচীন পাল আমল সেন আমলের অমূল্য স্মৃতি চিহ্নসমূহ, সম্পৃক্ত রয়েছে নানাবিধ লোক ঐতিহ্যের মূল্যবান স্মারক। আবহমানকাল ধরে এ জেলার তাঁতশিল্প, কাঁসা ও পিতল শিল্প, মিষ্টি ও মিষ্টিজাত খাদ্যদ্রব্য ইত্যাদি সারা দেশে সমাদৃত।
তিনি বলেন, সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো বিধি-বিধানের আলোকে যথাযথভাবে বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আমরা টাঙ্গাইল জেলার সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নসহ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি বিষয়ে অর্থবহ ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ। সকলের সহযোগিতা আমাদের এই প্রচেষ্টা সফল করবে।
আরও খবর পড়ুন:

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১৯ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪৪ মিনিট আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে