টাঙ্গাইল
ঐতিহ্যবাহী তাঁতশিল্প ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত টাঙ্গাইল জেলা। এই জেলার বিভিন্ন উপজেলা যেমন- বাসাইল, ভূঞাপুর, দেলদুয়ার, ঘাটাইল, গোপালপুর, মধুপুর, মির্জাপুর, নাগরপুর, সখীপুর, টাঙ্গাইল সদর, কালিহাতী ও ধনবাড়ী-এর স্থানীয় রাজনীতি, উন্নয়ন কার্যক্রম, দুর্ঘটনা ও সমসাময়িক নানা খবর এই টপিক পেজে প্রকাশিত হয়।

টাঙ্গাইলে শিশু ধর্ষণের চেষ্টা, ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে নাক-মুখ
টাঙ্গাইলের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকায় সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও ইট দিয়ে নাক-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগে বিপ্লব (২২) নামে এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। শিশুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার ব্যয়ভার নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জন
টাঙ্গাইলে এইচএসসি ও সমমান পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। এর মধ্যে ভূঞাপুরের অলোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সাতজন শিক্ষকের এ প্রতিষ্ঠানের সেই শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। গতকাল শনিবার রাতে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিস এ তথ্য নি

হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, সেই শিক্ষার্থী পেল জিপিএ-৫
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনে আনন্দের বদলে কান্নায় ভারী হয়ে উঠেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের দাদির আটা গ্রামের খাদেমুল ইসলামের পরিবার। মেধাবী সন্তান রাকিবুল ইসলাম পেয়েছেন জিপিএ-৫। কিন্তু এই সাফল্যের আনন্দ ভাগাভাগি করতে আর কোনো দিন বাড়ি ফিরবে না সে...

টাঙ্গাইলে নদী থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামের এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।












