
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন। এ ছাড়া জামায়াতে ইসলামী তাদের প্রার্থীদের দলীয়ভাবে ৫ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেবে।
খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান ২৫ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে তাঁর নিজস্ব তহবিল ১০ লাখ টাকার। বাকি অর্থ আসবে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ধার ও অনুদান হিসেবে। জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী ২০ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে দলীয় তহবিল পাবেন ৫ লাখ টাকার। বাকি অর্থ আসবে নিজস্ব তহবিল ও স্বজনদের কাছ থেকে।
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ২৬ লাখ টাকা খরচের পরিকল্পনা জমা দিয়েছেন। এর মধ্যে তাঁর স্ত্রী আইনজীবী সৈয়দা সাবিহা দেবেন ১০ লাখ টাকা। বাকি অর্থ আসবে নিজস্ব তহবিল ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। জামায়াতের প্রার্থী জাহাঙ্গীর হুসাইন হেলাল ২৫ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে ১০ লাখ টাকা নিজস্ব তহবিল থেকে বহন করবেন। বাকি অর্থ আসবে দলীয় তহবিল ও স্বজনদের কাছ থেকে।
খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল নিজের ব্যবসা থেকে ১৪ লাখ টাকা খরচ করবেন। জামায়াতের মাহফুজুর রহমান ২০ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে নিজস্ব তহবিল থেকে ৫ লাখ টাকা খরচ করবেন। বাকিটা আসবে দলীয় তহবিল ও স্বজনদের কাছ থেকে।
খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল ২১ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে নিজস্ব তহবিল ১০ লাখ টাকার। বাকিটা স্বজনদের কাছ থেকে আসবে। জামায়াতের কবিরুল ইসলাম ব্যয় করবেন ৩৫ লাখ টাকা। এর মধ্যে নিজস্ব তহবিল ২ লাখ টাকার। বাকিটা আসবে দলীয় তহবিল ও স্বজনদের কাছ থেকে।
খুলনা-৫ আসনে বিএনপির আলী আসগর লবী নিজ ব্যবসার ৩৯ লাখ ৭৭ হাজার টাকা নির্বাচনে ব্যয় করবেন। এখানে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি ব্যয় করবেন ৩০ লাখ টাকা। এর মধ্যে নিজস্ব তহবিল ২ লাখ টাকার। বাকি অর্থ আসবে দলীয় তহবিল, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে।
খুলনা-৬ আসনে বিএনপির মনিরুল হাসান বাপ্পী নিজের ব্যবসা থেকে ২৫ লাখ টাকা ব্যয় করবেন। জামায়াতের আবুল কালাম আজাদের বাজেট সাড়ে ১৫ লাখ টাকা। এর মধ্যে নিজস্ব তহবিল ৫ লাখ টাকার। বাদবাকি অর্থ আসবে দলীয় তহবিল, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে।

মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
৪ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
৫ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
৫ ঘণ্টা আগে