সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হাবিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী শিশুর মা সলঙ্গা থানায় বাদী হয়ে এ বিষয়ে মামলা করেছেন। সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ওই বৃদ্ধের সলঙ্গার চরিয়া শিখার মাঠপাড়া এলাকার নইমুদ্দিন প্রামাণিকের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৫টার দিকে চরিয়া শিখার মাঠপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশু খেলছিল। এ সময় হাবিবুর রহমান কৌশলে জামে মসজিদের দক্ষিণ পাশে জঙ্গলে ডেকে নিয়ে যান ওই শিশুকে। পরে জোর করে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি দেখতে পায় এবং তাকে উদ্ধার করে। এ সময় কৌশলে অভিযুক্ত বৃদ্ধ ঘটনার স্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে শিশুটির চাচাতো ভাই আজকের পত্রিকাকে মোবাইলে বলেন, ‘ছোট বোনকে হাসপাতালে পরীক্ষা করার পর ওসি স্যার আমাদের থানা থেকে পুলিশের সঙ্গে কোর্টে পাঠিয়েছেন। আমার চাচি ও চাচাতো বোনকে নিয়ে এখন কোর্টেই রয়েছি।’
সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় লক্ষ্মীপুরে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের ছুটি শেষে লক্ষ্মীপুরের তিতারকান্দি এলাকা থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন মাদ্রাসাশিক্ষক মুফতি আব্দুল মমিন, তাঁর স্ত্রী, দুই সন্তান ও গাড়িচালক। প্রাণে বেঁচে যায় তাঁর আরেক ছেলে।
৩ মিনিট আগে
আজ শুক্রবার বিকেলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান। তিনি জানান, আজ ভোর রাতে থানা–পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার গৃধারীপুর গ্রামে নিজ বাড়ি থেকে একজন জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে...
৭ মিনিট আগে
চিতলমারীতে মধুমতী নদীর চরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজিব শেখ (২৫) নামের একজন নিহত ও আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ ছাড়া হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে অন্তত ৪০টি বসতবাড়ি–দোকান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
১০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দের নকশা অনুযায়ী সংস্কার হতে যাচ্ছে বগুড়ার শাকপালা পার্কটি। আগামী সপ্তাহ থেকে সড়ক ও জনপথ বিভাগ পার্কটির সংস্কারকাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩৪ মিনিট আগে