
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে ধানের গুদাম এবং বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ অর্থ, রৌপ্য, স্বর্ণালংকার ও বীজ ধান নিয়ে গেছে চোরেরা। শুক্রবার দিবাগত রাতের কোনো একসময়ে এ ঘটনা ঘটে।
আজ শনিবার (২২ নভেম্বর) সকালে লোকজন জানতে পেরে, পুলিশকে খবর দেয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ বাজারে মিল্টনের গুদামঘরের তালা ভেঙে বিভিন্ন প্রজাতির ১২০ বস্তা বীজ ধান নিয়ে গেছে চোরেরা।
এ ছাড়া একই বাজারের পূর্বপাশে মো. আনিসুর রহমানের বাড়ির ফটকের তালা ভেঙে চেতনানাশক ছিটিয়ে বাড়ির লোকজনকে অজ্ঞান করে। এরপর ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে নগদ আট লাখ টাকা, ১০ ভরি রৌপ্য ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় চোরেরা।
সকালে প্রতিবেশীরা টের পেয়ে অজ্ঞান অবস্থায় আনিসুর রহমান ও তাঁর স্ত্রী আদুরী খাতুনকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
ওসি জিয়াউর রহমান বলেন, এটা সংঘবদ্ধ চুরি। এ অপরাধী চক্রকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।

নড়াইল সদরে এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ ভোরে উপজেলার আউড়িয়া গ্রামে অবস্থিত মারকাযুল কোরআন মাদ্রাসা থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।
৫ মিনিট আগে
শিশু ধর্ষণের অভিযোগে খুলনার একটি আদালত সবুজ খাঁ নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি দৌলতপুর পালপাড়া কোপার বিল হাসানখান রোডের কেরামত আলীর ছেলে।
১৪ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজারমালিককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়।
২৯ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩টি চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
২৯ মিনিট আগে