
প্রায় দুই দশক পর সিরাজগঞ্জ জেলায় সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলায় কোভিড-১৯ মোকাবিলায় স্থাপিত একটি হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শৈলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজীব শেখের...

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ধর্মের কারণে মানুষে মানুষে কোনো বিভাজন হয়নি। ধমনিতে যে রক্ত প্রবাহিত হয়, তার রং সবারই লাল, হিন্দু হোক বা মুসলিম। সেই রক্তের কোনো ভেদাভেদ নেই।

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।