
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাতেন (৫২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। বিকেলে ছাত্রীর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম।
অভিযুক্ত বাতেন উপজেলার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ওই কিশোরী স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গতকাল সকালে বাড়ির পাশে দোকানে কিছু কিনতে যায় সে। ফেরার পথে বাতেন ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে পাশের একটি ঘাসখেতে নিয়ে যান এবং ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বাতেন পালিয়ে যান।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম বলেন, ঘটনার পর ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত বাতেন ঘটনার পর থেকে পলাতক। তাঁকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তিন সহপাঠী। কিন্তু স্কুলে না গিয়ে অটোরিকশায় পৌঁছে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকায় যাওয়া। তবে অপরিচিত এলাকায় গিয়ে পথ হারিয়ে শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তারা।
৩ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক দেলোয়ার হোসেন মৃধার চলাচলের রাস্তা বন্ধ ও জমি দখলের চেষ্টার অভিযোগে নাছিমা বেগম ও সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। অভিযুক্তদের আইনজীবী মামলাটিকে পরিকল্পিত ও মিথ্যা বলে দাবি করেছেন।
৭ মিনিট আগে
জ্যোৎস্না বেগম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো. বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। রাজু সিকদার তাঁর স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জ্যোৎস্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা-কাটাকাটি হয়।
১২ মিনিট আগে
গেট পাসের বাড়তি ফি ও ট্রেইলরশ্রমিককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রেখেছেন ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলরের চালক-শ্রমিকেরা। বিকেল ৪টা থেকে পণ্য পরিবহন বন্ধ থাকায় ডেলিভারি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
১৯ মিনিট আগে