
সিরাজগঞ্জের বেলকুচিতে কামাল টেক্সটাইল নামের একটি তাঁত ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোররাতে বেলকুচি পৌর এলাকার চালা আদালতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাওয়ারলুম তাঁতসহ তাঁতের কাপড় তৈরির তেনা পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তাঁত কারখানার শ্রমিকেরা জানান, ভোরে কাজ করার সময় হঠাৎ একটি পাওয়ারলুম তাঁতের মোটরের ম্যাগনেট থেকে আগুনের একটি ফুলকি বের হয়। সেই ফুলকি মুহূর্তেই ফ্যাক্টরির চারদিকে ছড়িয়ে গেলে ঘরজুড়ে আগুন ধরে যায়।
টেক্সটাইলের প্রোপাইটার হাজী আব্দুল মজিদ বলেন, ভোররাতে ফ্যাক্টরিতে কাজ করার সময় পাওয়ারলুম মেশিনের মোটর থেকে একটি আগুনের ফুলকি বের হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আমার প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শহিদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। ইলেকট্রিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আপন তিন ভাই পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের পরিবার। এ ঘটনায় তাঁদের পাশের বসতঘরের মালিক দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
৭ মিনিট আগে
জাকিউল ইসলামের নেতৃত্বে আনসার সদস্য সুজিত চন্দ্র ও তাপস চন্দ্র ওই ছিনতাইকারীকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ছিনতাই হওয়া স্মার্টফোন ও ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
৪০ মিনিট আগে
নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বারনই নদে হঠাৎ বিপুলসংখ্যক ছোট-বড় মাছ মরে ভেসে উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর থেকে নদের বিভিন্ন স্থানে মরা ও অসুস্থ মাছ ভেসে উঠতে দেখা যায়। শনিবার সকালেও অসংখ্য দেশীয় প্রজাতির মাছ ভেসে উঠতে দেখা গেছে।
১ ঘণ্টা আগে