
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত দিয়ে দালাল চক্রের সহযোগিতায় অবৈধ পথে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্যসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম বিওপির সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা।
মানব পাচারকারী অভিযোগে আটক ব্যক্তিরা হলেন নালিতাবাড়ী উপজেলার মজনু মিয়া (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জের মিলন হক (৩৫)। এ ছাড়া চক্রটির প্রধান নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের মহিদুল ইসলাম (৩০) পলাতক রয়েছেন।
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের মো. মজিবুর রহমান (২৫), শাহরিয়ার ইমন (২১), ওয়াহিদ (৩৮), মো. কুরবান আলী (৪৫), মো. মিঠুন আলী (২৭), জয়নুল হোসেন (৩০), ইব্রাহীম (৩৩), আখতারুল (২৯), মো. মাহাবুর (৪৭), মো. শাকিল (২৯), মো. তারিফ (২৭), মো. মামুন (৪০), আসমাউল (১৮) ও ইয়াকুব আলী; রাজশাহীর তৌফিক ওমর (২৩), মো. আকবর (২৯) ও বিপ্লব হোসেন (১৯); নাটোরের মো. রতন আলী (৩৮)। তাঁদের পরিবহনের কাজে সহায়তা করা সিএনজিচালিত অটোরিকশাচালক নালিতাবাড়ীর মো. জাহাঙ্গীর আলম (৪০), মো. ফারুক (৪০), ইমন (২০) ও সোলাইমানকে (৪০) আটক করা হয়।
বিজিবির ব্রিফিংয়ে জানানো হয়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার ১১১০/এমপি এলাকার গজারি বাগান এলাকায় বিজিবির টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় চারটি সিএনজিচালিত অটোরিকশায় করে আটক ব্যক্তিদের ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে তাঁদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁরা প্রত্যেকে ৫ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার জন্য মফিদুল ইসলাম, মিলন হক, মজনু মিয়াসহ দালাল চক্রের সঙ্গে চুক্তি করেন। অবৈধভাবে অনুপ্রবেশের মাধ্যমে ভারতের চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজ করার পরিকল্পনা ছিল তাঁদের।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, আটক দালালদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ঝিনাইগাতী থানায় মামলা করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। এ ছাড়া আটক অন্যদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ থানায় হস্তান্তর করা হবে।

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২২ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৫ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে