Ajker Patrika

চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

সাতক্ষীরা প্রতিনিধি
চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী জাকারিয়া খান। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় এক চা বিক্রেতাকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে গিয়ে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশু হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া পৌরসভার দক্ষিণ কাটিয়া এলাকার বাসিন্দা ও রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জাকারিয়া পশু হাসপাতাল গেটের কাছে একটি দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে চা বিক্রেতার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া তা মেটাতে এগিয়ে যান। কথা-কাটাকাটির একপর্যায়ে অজ্ঞাত এক ব্যক্তি তাঁর বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

জাকারিয়ার মামা পৌর বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন জানান, আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে জাকারিয়ার মৃত্যু হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত