
ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের বিষয়। উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর আসাদগেট-সংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক গির্জা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ মাহমুদ।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক গির্জায় চুরির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ গির্জা পরিদর্শন করেন।
আসিফ মাহমুদ বলেন, আসাদগেট এলাকায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এ ধরনের ঘটনায় শুধু চুরির ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না।
চুরির ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানান আসিফ মাহমুদ। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ পরিবেশে এবং সৌহার্দ্যপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য এখন থেকেই সরকারকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পূজামণ্ডপ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকারদলীয় এমপির পদত্যাগ প্রসঙ্গে আসিফ বলেন, শুধু দলীয় ব্যবস্থায় পদক্ষেপ নেওয়া যথেষ্ট নয়। এই ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে শাস্তি নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব, সালেহ উদ্দীন সিফাত, নুসরাত তাবাসসুম, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক তারেক রেজা, ধর্ম ও সম্প্রীতি সেলের সহসম্পাদক প্রীতম দাশসহ এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

মিয়া গোলাম পরওয়ার মেজর আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান এবং একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠারও দাবি জানান।
২ ঘণ্টা আগে
মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চবাচ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে উদ্দেশ করে বলতে শোনা যায়, ঘাড় ধরে বের করে দেব, ঘাড় ধরে বের করে দেব।
২ ঘণ্টা আগে
আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমি শুধু জানিয়ে গেলাম আপনাদের। দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য বিশেষ করে প্রবাসীদের জন্য যদি শহীদ হতে পারি। আল্লাহ যেন আমার সেই দাবি কবুল করেন। জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকব। যত দিন বেঁচে আছি, তত দিন জনগণের পাশেই
২ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। এর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে...
১ দিন আগে